ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন নোবেল জয়ী মাচাদো
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ভেনেজুয়েলার প্রভাবশালী বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সাথে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফক্স নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘হ্যানিটিতে’ এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। তবে এই বৈঠকের নির্দিষ্ট তারিখ বা আলোচ্যসূচি নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এটি হবে দুই নেতার মধ্যে প্রথম সরাসরি বৈঠক। গত অক্টোবরে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর থেকে মাচাদো ট্রাম্পের সাথে কোনো কথা বলেননি বলে জানিয়েছেন। এই ঘোষণা এমন সময়ে এলো যখন গত সপ্তাহে মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে। মাচাদো দীর্ঘদিন ধরে দেশটির বিরোধীদলীয় আন্দোলনের প্রধান নেতা হিসেবে ভূমিকা পালন করছেন।

ট্রাম্প আরও জানান, ভেনেজুয়েলার প্রচুর তেল মজুদ রয়েছে এবং মার্কিন কোম্পানিগুলো সেখানে বিনিয়োগ করে তেল খাত পুনর্গঠনে ভূমিকা রাখবে। মাদুরো গ্রেপ্তারের পর থেকে ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে এখন যথেষ্ট অনিশ্চয়তা বিরাজ করছে, যা বিশ্বজুড়ে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন নোবেল জয়ী মাচাদো
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ভেনেজুয়েলার প্রভাবশালী বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সাথে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফক্স নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘হ্যানিটিতে’ এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। তবে এই বৈঠকের নির্দিষ্ট তারিখ বা আলোচ্যসূচি নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এটি হবে দুই নেতার মধ্যে প্রথম সরাসরি বৈঠক। গত অক্টোবরে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর থেকে মাচাদো ট্রাম্পের সাথে কোনো কথা বলেননি বলে জানিয়েছেন। এই ঘোষণা এমন সময়ে এলো যখন গত সপ্তাহে মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে। মাচাদো দীর্ঘদিন ধরে দেশটির বিরোধীদলীয় আন্দোলনের প্রধান নেতা হিসেবে ভূমিকা পালন করছেন।

ট্রাম্প আরও জানান, ভেনেজুয়েলার প্রচুর তেল মজুদ রয়েছে এবং মার্কিন কোম্পানিগুলো সেখানে বিনিয়োগ করে তেল খাত পুনর্গঠনে ভূমিকা রাখবে। মাদুরো গ্রেপ্তারের পর থেকে ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে এখন যথেষ্ট অনিশ্চয়তা বিরাজ করছে, যা বিশ্বজুড়ে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…