বিক্ষোভকারী হত্যা করলে ইরানের ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানে চলমান গণবিক্ষোভের মধ্যেই তেহরানকে কঠোর বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তিনি স্পষ্ট জানিয়ে দেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে বা হত্যা করলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে আসল যখন দেশটিতে গত দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় ধরনের আন্দোলন চলছে।
রক্ষণশীল রেডিও সঞ্চালক হিউ হিউইটকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা মানুষ খুন শুরু করলে আমেরিকা তাদের ওপর অত্যন্ত শক্ত হাতে আঘাত হানবে। এর আগে গত শুক্রবারও ট্রাম্প একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন। মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৪৫ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে আটজন শিশু রয়েছে।

বিক্ষোভে বহু মানুষের মৃত্যুর বিষয়টি সামনে আসলে ট্রাম্প বলেন, কিছু মৃত্যু পদদলিত হওয়ার কারণে ঘটেছে, যা নিরাপত্তা বাহিনীর গুলিতে নাও হতে পারে। এছাড়া ইরানি নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতার পথে অটল থাকুন। আপনারা সাহসী মানুষ এবং আপনাদের দেশের বর্তমান দুরবস্থা অত্যন্ত দুঃখজনক।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বিক্ষোভকারী হত্যা করলে ইরানের ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানে চলমান গণবিক্ষোভের মধ্যেই তেহরানকে কঠোর বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তিনি স্পষ্ট জানিয়ে দেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে বা হত্যা করলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে আসল যখন দেশটিতে গত দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় ধরনের আন্দোলন চলছে।
রক্ষণশীল রেডিও সঞ্চালক হিউ হিউইটকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা মানুষ খুন শুরু করলে আমেরিকা তাদের ওপর অত্যন্ত শক্ত হাতে আঘাত হানবে। এর আগে গত শুক্রবারও ট্রাম্প একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন। মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৪৫ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে আটজন শিশু রয়েছে।

বিক্ষোভে বহু মানুষের মৃত্যুর বিষয়টি সামনে আসলে ট্রাম্প বলেন, কিছু মৃত্যু পদদলিত হওয়ার কারণে ঘটেছে, যা নিরাপত্তা বাহিনীর গুলিতে নাও হতে পারে। এছাড়া ইরানি নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতার পথে অটল থাকুন। আপনারা সাহসী মানুষ এবং আপনাদের দেশের বর্তমান দুরবস্থা অত্যন্ত দুঃখজনক।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…