পিটিআইয়ের সঙ্গে সংলাপে আগ্রহী পাকিস্তান, শর্ত ইমরানের সাক্ষাৎ
পাকিস্তানের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মাধ্যমে এই সংলাপ এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আহ্বান জানানো হয়েছে। সরকার প্রস্তুত থাকলেও এখন পর্যন্ত কোনো পিটিআই নেতা স্পিকারের কার্যালয়ে যোগাযোগ করেননি।
বিরোধী দলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করতে না দেওয়া পর্যন্ত কোনো সংলাপ সম্ভব নয়। গত মঙ্গলবার আদিয়ালা কারাগারের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান অভিযোগ করেন, এক মাসেরও বেশি সময় ধরে তাদের নেতার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। পিটিআই মহাসচিব ব্যারিস্টার সালমান আকরাম রাজাও জানিয়েছেন, ইমরান খানের অংশগ্রহণ ছাড়া এই সংলাপ এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই।

প্রায় দুই বছর ধরে দেশটিতে তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। গত বছরের ডিসেম্বরে দুই পক্ষের মধ্যে সংলাপ শুরু হলেও ২০২৩ সালের ৯ মে এবং ২০২৪ সালের ২৬ নভেম্বরের বিক্ষোভ তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন ও বন্দি নেতাকর্মীদের মুক্তির বিষয়ে মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তা স্থবির হয়ে পড়ে। স্পিকার জানিয়েছেন, বিরোধী দল ইতিবাচক সাড়া দিলেই আলোচনার জন্য কমিটির সভা ডাকা হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
পিটিআইয়ের সঙ্গে সংলাপে আগ্রহী পাকিস্তান, শর্ত ইমরানের সাক্ষাৎ
পাকিস্তানের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মাধ্যমে এই সংলাপ এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আহ্বান জানানো হয়েছে। সরকার প্রস্তুত থাকলেও এখন পর্যন্ত কোনো পিটিআই নেতা স্পিকারের কার্যালয়ে যোগাযোগ করেননি।
বিরোধী দলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করতে না দেওয়া পর্যন্ত কোনো সংলাপ সম্ভব নয়। গত মঙ্গলবার আদিয়ালা কারাগারের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান অভিযোগ করেন, এক মাসেরও বেশি সময় ধরে তাদের নেতার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। পিটিআই মহাসচিব ব্যারিস্টার সালমান আকরাম রাজাও জানিয়েছেন, ইমরান খানের অংশগ্রহণ ছাড়া এই সংলাপ এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই।

প্রায় দুই বছর ধরে দেশটিতে তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। গত বছরের ডিসেম্বরে দুই পক্ষের মধ্যে সংলাপ শুরু হলেও ২০২৩ সালের ৯ মে এবং ২০২৪ সালের ২৬ নভেম্বরের বিক্ষোভ তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন ও বন্দি নেতাকর্মীদের মুক্তির বিষয়ে মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তা স্থবির হয়ে পড়ে। স্পিকার জানিয়েছেন, বিরোধী দল ইতিবাচক সাড়া দিলেই আলোচনার জন্য কমিটির সভা ডাকা হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…