ইরানে চরম বিক্ষোভ, ভাঙলো সোলাইমানির ভাস্কর্য
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে চলমান আন্দোলন ক্রমেই আরও তীব্র হয়ে উঠেছে। গত বুধবার ফার্স প্রদেশে বিক্ষোভকারীরা ইসলামিক রেভোলিউশনারি গার্ডের বিখ্যাত কমান্ডার কাসেম সোলাইমানির একটি ভাস্কর্য গুঁড়িয়ে দেয়। চলমান এই আন্দোলনের ১১তম দিনে ঘটা এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির প্রশাসন ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিলেও রাজধানী তেহরানসহ বিভিন্ন শহর থেকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। ইস্ফাহানে রাষ্ট্রীয় টেলিভিশনের একটি ভবনে আগুন দেয়া হয়েছে। এছাড়াও বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি, গভর্নর অফিস এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে অগ্নিসংযোগ করেছেন।

গত ২৮ ডিসেম্বর তেহরানের ব্যবসায়ীদের জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদের মধ্য দিয়ে এই আন্দোলন শুরু হয়, যা টানা ১২ দিন ধরে অব্যাহত আছে। বৃহস্পতিবার ইরানের সাবেক শাহ রেজা পেহলেভির পুত্র রেজা পেহলেভির আহ্বানে মানুষ সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভে যোগ দেয়। উল্লেখ্য, ২০২০ সালে ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলাইমানি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে চরম বিক্ষোভ, ভাঙলো সোলাইমানির ভাস্কর্য
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে চলমান আন্দোলন ক্রমেই আরও তীব্র হয়ে উঠেছে। গত বুধবার ফার্স প্রদেশে বিক্ষোভকারীরা ইসলামিক রেভোলিউশনারি গার্ডের বিখ্যাত কমান্ডার কাসেম সোলাইমানির একটি ভাস্কর্য গুঁড়িয়ে দেয়। চলমান এই আন্দোলনের ১১তম দিনে ঘটা এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির প্রশাসন ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিলেও রাজধানী তেহরানসহ বিভিন্ন শহর থেকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। ইস্ফাহানে রাষ্ট্রীয় টেলিভিশনের একটি ভবনে আগুন দেয়া হয়েছে। এছাড়াও বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি, গভর্নর অফিস এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে অগ্নিসংযোগ করেছেন।

গত ২৮ ডিসেম্বর তেহরানের ব্যবসায়ীদের জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদের মধ্য দিয়ে এই আন্দোলন শুরু হয়, যা টানা ১২ দিন ধরে অব্যাহত আছে। বৃহস্পতিবার ইরানের সাবেক শাহ রেজা পেহলেভির পুত্র রেজা পেহলেভির আহ্বানে মানুষ সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভে যোগ দেয়। উল্লেখ্য, ২০২০ সালে ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলাইমানি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…