ভারতের ওপর মার্কিন শুল্কের হুমকি ও দিল্লিতে উচ্ছেদ অভিযান

প্রাইম বার্তা অনলাইন
০৯ জানুয়ারি ২০২৬ ৭:২৭ এএম
ভারতের ওপর মার্কিন শুল্কের হুমকি ও দিল্লিতে উচ্ছেদ অভিযান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞার বিলে সমর্থন জানিয়েছেন। ফলে চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেতে যাচ্ছে হোয়াইট হাউজ। রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর প্রভাবে ভারতীয় অর্থনীতিতে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বৃহস্পতিবার মার্কিন ডলারের বিপক্ষে ভারতীয় রুপির মান ৭ পয়সা কমে ৮৯ দশমিক ৯৪ টাকায় দাঁড়িয়েছে। একই সঙ্গে নতুন শুল্ক নীতি নিয়ে সৃষ্ট অনিশ্চয়তায় দেশটির শেয়ারবাজারে গত চার মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতন হয়েছে। অর্থনৈতিক এই সংকটের মাঝেই দিল্লির জঙ্গপুরা ও গোবিন্দপুরী এলাকায় মাদ্রাসি ও ভূমিহীন ক্যাম্পে বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রাতের আঁধারে এই অভিযান প্রায় পাঁচ দশক আগের তুর্কমান গেট ধ্বংসের কথা মনে করিয়ে দিয়েছে।

আন্তর্জাতিক রাজনীতিতেও উত্তেজনা বাড়ছে। ইয়েমেনে সৌদি জোট ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। দক্ষিণ ইয়েমেনের এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে পালাতে ইউএই-এর সহায়তার অভিযোগ এনেছে সৌদি জোট। সৌদি সমর্থিত বাহিনী বন্দরনগরী অ্যাডেনের দিকে অগ্রসর হওয়ায় ওই অঞ্চলে উদ্বেগ বেড়েছে। শুল্ক যুদ্ধ, বাজারের পতন এবং সামরিক উত্তেজনা—সব মিলিয়ে বিশ্বজুড়ে অস্থিরতা বেড়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...