ইরানে বিক্ষোভরত জনতার যোগাযোগ বিচ্ছিন্ন করতে ইন্টারনেট বন্ধ
গুরুতর অর্থনৈতিক মন্দা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরান জুড়ে চলা বিক্ষোভের মাঝেই দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনলাইন নজরদারি সংস্থা নেটব্লকস এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সরকারের এই পদক্ষেপ আসলে বিক্ষোভ দমনে নেওয়া ডিজিটাল সেন্সরশিপেরই অংশ।
ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া এই আন্দোলন দিন যত গড়াচ্ছে, ততই তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংযম বজায় রাখার আহ্বান জানালেও, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভকারীদের কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছেন। প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই অভিযোগ করেছেন যে, বিক্ষোভকারীরা বিদেশি স্বার্থে কাজ করছে এবং যারা অস্থিরতা সৃষ্টি করছে তাদের প্রতি কোনো ছাড় দেওয়া হবে না।

সংকটকালীন এই মুহূর্তে ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে সাধারণ মানুষের যোগাযোগের অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। বিশ্লেষকদের মতে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে সরকার বিক্ষোভকারীদের একত্রিত হওয়া এবং তথ্য আদান-প্রদান থেকে বিরত রাখতে চাইছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে বিক্ষোভরত জনতার যোগাযোগ বিচ্ছিন্ন করতে ইন্টারনেট বন্ধ
গুরুতর অর্থনৈতিক মন্দা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরান জুড়ে চলা বিক্ষোভের মাঝেই দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনলাইন নজরদারি সংস্থা নেটব্লকস এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সরকারের এই পদক্ষেপ আসলে বিক্ষোভ দমনে নেওয়া ডিজিটাল সেন্সরশিপেরই অংশ।
ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া এই আন্দোলন দিন যত গড়াচ্ছে, ততই তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংযম বজায় রাখার আহ্বান জানালেও, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভকারীদের কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছেন। প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই অভিযোগ করেছেন যে, বিক্ষোভকারীরা বিদেশি স্বার্থে কাজ করছে এবং যারা অস্থিরতা সৃষ্টি করছে তাদের প্রতি কোনো ছাড় দেওয়া হবে না।

সংকটকালীন এই মুহূর্তে ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে সাধারণ মানুষের যোগাযোগের অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। বিশ্লেষকদের মতে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে সরকার বিক্ষোভকারীদের একত্রিত হওয়া এবং তথ্য আদান-প্রদান থেকে বিরত রাখতে চাইছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…