ইরানে বিক্ষোভের মাঝে সরকারি টিভি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা
ইরানের ইস্ফাহান শহরে সরকারি সম্প্রচার মাধ্যম আইআরআইবি-এর একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশজুড়ে অর্থনৈতিক সংকটের কারণে চলমান বিক্ষোভের মধ্যেই এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ নির্দিষ্ট করা যায়নি এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তাও নিশ্চিত হওয়া যায়নি।
বিবিসির পক্ষ থেকে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানানো হয়েছে, যে ভবনটিতে আগুন জ্বলছে সেখানে আইআরআইবি-এর সহযোগী প্রতিষ্ঠান ইয়াং জার্নালিস্ট ক্লাবের অফিস অবস্থিত। অন্যদিকে, অনলাইন নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে যে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সংস্থাটির মতে, চলমান বিক্ষোভ দমনে সরকারের ডিজিটাল সেন্সরশিপের অংশ হিসেবে এই ব্ল্যাকআউট পরিচালনা করা হচ্ছে।

মূলত ইরানি মুদ্রা রিয়ালের দরপতন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে এই আন্দোলন শুরু হয়। দিনের সাথে সাথে বিক্ষোভের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এবং হতাহতের সংখ্যাও বেড়েই চলেছে। এমন সংকটময় মুহূর্তে ইন্টারনেট বন্ধ থাকায় সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে বিক্ষোভের মাঝে সরকারি টিভি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা
ইরানের ইস্ফাহান শহরে সরকারি সম্প্রচার মাধ্যম আইআরআইবি-এর একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশজুড়ে অর্থনৈতিক সংকটের কারণে চলমান বিক্ষোভের মধ্যেই এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ নির্দিষ্ট করা যায়নি এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তাও নিশ্চিত হওয়া যায়নি।
বিবিসির পক্ষ থেকে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানানো হয়েছে, যে ভবনটিতে আগুন জ্বলছে সেখানে আইআরআইবি-এর সহযোগী প্রতিষ্ঠান ইয়াং জার্নালিস্ট ক্লাবের অফিস অবস্থিত। অন্যদিকে, অনলাইন নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে যে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সংস্থাটির মতে, চলমান বিক্ষোভ দমনে সরকারের ডিজিটাল সেন্সরশিপের অংশ হিসেবে এই ব্ল্যাকআউট পরিচালনা করা হচ্ছে।

মূলত ইরানি মুদ্রা রিয়ালের দরপতন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে এই আন্দোলন শুরু হয়। দিনের সাথে সাথে বিক্ষোভের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এবং হতাহতের সংখ্যাও বেড়েই চলেছে। এমন সংকটময় মুহূর্তে ইন্টারনেট বন্ধ থাকায় সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…