বিক্ষোভ ঠেকাতে ইরানে জুড়ে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন
গুরুতর অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে ইরানে চলমান গণবিক্ষোভের মাঝে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে, বিক্ষোভ দমনে সরকারের ডিজিটাল নজরদারির অংশ হিসেবে এই ব্ল্যাকআউট পরিচালনা করা হচ্ছে, যা সাধারণ মানুষের যোগাযোগের অধিকার ক্ষুণ্ণ করছে।
টাকার মান কমে যাওয়া এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই ইরানজুড়ে বিক্ষোভ চলছে। দিন যত গড়াচ্ছে, আন্দোলনের তীব্রতা ততই বাড়ছে এবং এতে হতাহতের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভকারীদের কঠোর হস্তে দমনের নির্দেশ দিলেও, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিস্থিতি সামলাতে ‘সর্বোচ্চ সংযম’ প্রয়োগের ওপর জোর দিয়েছেন।

এদিকে, ইরানের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই অভিযোগ করেছেন যে, বিক্ষোভকারীরা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং তাদের আইনের আওতায় আনা হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বিক্ষোভ ঠেকাতে ইরানে জুড়ে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন
গুরুতর অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে ইরানে চলমান গণবিক্ষোভের মাঝে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে, বিক্ষোভ দমনে সরকারের ডিজিটাল নজরদারির অংশ হিসেবে এই ব্ল্যাকআউট পরিচালনা করা হচ্ছে, যা সাধারণ মানুষের যোগাযোগের অধিকার ক্ষুণ্ণ করছে।
টাকার মান কমে যাওয়া এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই ইরানজুড়ে বিক্ষোভ চলছে। দিন যত গড়াচ্ছে, আন্দোলনের তীব্রতা ততই বাড়ছে এবং এতে হতাহতের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভকারীদের কঠোর হস্তে দমনের নির্দেশ দিলেও, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিস্থিতি সামলাতে ‘সর্বোচ্চ সংযম’ প্রয়োগের ওপর জোর দিয়েছেন।

এদিকে, ইরানের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই অভিযোগ করেছেন যে, বিক্ষোভকারীরা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং তাদের আইনের আওতায় আনা হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…