বিক্ষোভ দমনে ডিজিটাল সেন্সরশিপ, ইরানে বন্ধ দেশব্যাপী ইন্টারনেট
ইরানে চলমান তীব্র অর্থনৈতিক সংকটের মাঝে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সারাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অনলাইন নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে, বিক্ষোভ দমনে সরকারের ডিজিটাল সেন্সরশিপের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা সংকটকালীন মুহূর্তে জনগণের যোগাযোগের অধিকারের পথে বাধা হিসেবে দাঁড়িয়েছে।
ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে দেশটিতে ইরানি রিয়ালের ভয়াবহ পতন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। সময়ের সাথে সাথে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং এতে হতাহতের সংখ্যাও বাড়ছে।

এদিকে অস্থিরতা মোকাবিলায় সরকারের উচ্চ পর্যায় থেকে পাল্টাপাল্টি বক্তব্য আসছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের ওপর জোর দিলেও, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভকারীদের কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছেন। প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই অভিযোগ করেছেন, বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করছে এবং যারা অস্থিরতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বিক্ষোভ দমনে ডিজিটাল সেন্সরশিপ, ইরানে বন্ধ দেশব্যাপী ইন্টারনেট
ইরানে চলমান তীব্র অর্থনৈতিক সংকটের মাঝে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সারাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অনলাইন নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে, বিক্ষোভ দমনে সরকারের ডিজিটাল সেন্সরশিপের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা সংকটকালীন মুহূর্তে জনগণের যোগাযোগের অধিকারের পথে বাধা হিসেবে দাঁড়িয়েছে।
ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে দেশটিতে ইরানি রিয়ালের ভয়াবহ পতন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। সময়ের সাথে সাথে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং এতে হতাহতের সংখ্যাও বাড়ছে।

এদিকে অস্থিরতা মোকাবিলায় সরকারের উচ্চ পর্যায় থেকে পাল্টাপাল্টি বক্তব্য আসছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের ওপর জোর দিলেও, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভকারীদের কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছেন। প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই অভিযোগ করেছেন, বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করছে এবং যারা অস্থিরতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…