ট্রাম্পের শুল্ক ঝুঁকিতে ভারত, দিল্লিতে বুলডোজার অভিযান

প্রাইম বার্তা অনলাইন
০৯ জানুয়ারি ২০২৬ ৫:১৪ এএম
ট্রাম্পের শুল্ক ঝুঁকিতে ভারত, দিল্লিতে বুলডোজার অভিযান

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু প্রভাবশালী ঘটনা ঘটেছে যা ভারতের অর্থনীতি ও সামাজিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল ক্রয়কারী দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের একটি বিলে সমর্থন দিয়েছেন। রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম জানিয়েছেন, এই প্রস্তাবে চীন, ভারত ও ব্রাজিলের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্কারোপের ক্ষমতা থাকতে পারে।

মার্কিন এই শুল্ক নীতি নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার প্রভাব সাথে সাথে পড়েছে ভারতের অর্থবাজারে। ডলারের বিপক্ষে রুপির মান আরও ৭ পয়সা কমে ৮৯ দশমিক ৯৪ টাকায় নেমে এসেছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির প্রভাবে দেশটির শেয়ারবাজারে চার মাসের মধ্যে সবচেয়ে বড় পতন হয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

অর্থনীতির এই চাপের মাঝেই দক্ষিণ দিল্লির জঙ্গপুরা ও গোবিন্দপুরীতে শ্রমজীবীদের বসতি উচ্ছেদ নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। মাদ্রাসি ক্যাম্প ও ভূমিহীন ক্যাম্প নামে পরিচিত এলাকাগুলোতে নিস্তব্ধ রাতে বুলডোজার দিয়ে অভিযান চালানো হয়, যা প্রায় ৫০ বছর আগে তুর্কমান গেটের স্মৃতি ফিরিয়ে এনেছে।

এদিকে, মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও নাটকীয় মোড় এসেছে। ইয়েমেন নিয়ে সৌদি জোট অভিযোগ করেছে যে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দক্ষিণ ইয়েমেনের একজন বিচ্ছিন্নতাবাদী নেতাকে পালাতে সাহায্য করেছে। এ ঘটনাকে উপসাগরীয় অঞ্চলের দুই মিত্র দেশের মধ্যকার টানাপোড়েনের নতুন দশা বলে মনে করা হচ্ছে। খবর পাওয়া গেছে, সৌদি সমর্থিত বাহিনী বন্দরনগরী অ্যাডেনের দিকে অগ্রসর হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...