বিক্ষোভ ঠেকাতে ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
অর্থনৈতিক মন্দার প্রতিবাদে চলমান আন্দোলনের মাঝেই ইরান জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গত ৮ জানুয়ারি, বৃহস্পতিবার অনলাইন নজরদারি সংস্থা নেটব্লকস জানায়, বিক্ষোভ দমনে ডিজিটাল সেন্সরশিপের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যা জনগণের যোগাযোগের অধিকারে বাধা সৃষ্টি করছে।
দেশটির মুদ্রা রিয়ালের ভয়াবহ পতন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে গত ডিসেম্বরের শেষ দিক থেকে সাধারণ মানুষ রাজপথে নেমেছে। দিন যতো যাচ্ছে, আন্দোলন ততোই তীব্র হচ্ছে এবং এতে হতাহতের সংখ্যাও বাড়ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের শীর্ষ পর্যায়ে দ্বিমত দেখা গেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভ মোকাবিলায় ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানালেও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘কঠোর হাতে’ দমন করার নির্দেশ দিয়েছেন। এদিকে, প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই অভিযোগ করেছেন, বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করছে এবং অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বিক্ষোভ ঠেকাতে ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
অর্থনৈতিক মন্দার প্রতিবাদে চলমান আন্দোলনের মাঝেই ইরান জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গত ৮ জানুয়ারি, বৃহস্পতিবার অনলাইন নজরদারি সংস্থা নেটব্লকস জানায়, বিক্ষোভ দমনে ডিজিটাল সেন্সরশিপের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যা জনগণের যোগাযোগের অধিকারে বাধা সৃষ্টি করছে।
দেশটির মুদ্রা রিয়ালের ভয়াবহ পতন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে গত ডিসেম্বরের শেষ দিক থেকে সাধারণ মানুষ রাজপথে নেমেছে। দিন যতো যাচ্ছে, আন্দোলন ততোই তীব্র হচ্ছে এবং এতে হতাহতের সংখ্যাও বাড়ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের শীর্ষ পর্যায়ে দ্বিমত দেখা গেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভ মোকাবিলায় ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানালেও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘কঠোর হাতে’ দমন করার নির্দেশ দিয়েছেন। এদিকে, প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই অভিযোগ করেছেন, বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করছে এবং অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…