বিজ্ঞাপন

অর্থনৈতিক বিপর্যয়ের মাঝে ইরানে দেশব্যাপী ইন্টারনেট বন্ধ

প্রাইম বার্তা অনলাইন
০৯ জানুয়ারি ২০২৬ ৪:৫২ এএম
অর্থনৈতিক বিপর্যয়ের মাঝে ইরানে দেশব্যাপী ইন্টারনেট বন্ধ

অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে চলমান গণবিক্ষোভের মধ্যেই ইরান জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অনলাইন নজরদারি প্রতিষ্ঠান নেটব্লকস বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে সাম্প্রতিক বিক্ষোভ দমনে ডিজিটাল সেন্সরশিপের অংশ হিসেবে এই ব্ল্যাকআউট পরিচালিত হচ্ছে।

টাকার মান কমে যাওয়া এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে আন্দোলন শুরু হয়, যা দিন দিন আরও তীব্র হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শীর্ষ নেতৃত্বের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভকারীদের কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই অভিযোগ করেছেন, বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করছে এবং অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। অপরদিকে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

এমন সংকটময় মুহূর্তে ইন্টারনেট বন্ধ করার ফলে সাধারণ মানুষের যোগাযোগের অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছে নেটব্লকস। সংস্থাটি জানায়, বিক্ষোভ দমনে সরকারের এই পদক্ষেপ দেশটিতে চলমান ডিজিটাল নজরদারি ও তথ্য আটকানোর ধারাবাহিকতারই অংশ।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...