বিজ্ঞাপন

ট্রাম্পের ৫০০% শুল্ক, রুপির পতন ও দিল্লি উচ্ছেদ

প্রাইম বার্তা অনলাইন
০৯ জানুয়ারি ২০২৬ ৪:২২ এএম
ট্রাম্পের ৫০০% শুল্ক, রুপির পতন ও দিল্লি উচ্ছেদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ান তেল ক্রেতাদের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের সমর্থন বিশ্ববাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এর প্রভাবে ভারতীয় মুদ্রার বিপর্ণয় আরও গভীর হয়েছে এবং দেশটির শেয়ারবাজারে বড় ধস নেমেছে। এদিকে, ভারতের রাজধানীতে দক্ষিণ দিল্লির জঙ্গপুরা ও গোবিন্দপুরীতে শ্রমিক বসতি উচ্ছেদের ঘটনায় প্রায় পাঁচ দশক আগের তুর্কমান গেটের করুণ স্মৃতি ফিরে এসেছে।

প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম জানিয়েছেন, রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর এই শুল্ক আরোপের প্রস্তাবে ট্রাম্পের সমর্থন রয়েছে। এর ফলে চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর পণ্যের ওপর শুল্ক আরোপের ক্ষমতা পেতে পারে হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য নীতি ঘিরে সৃষ্ট অনিশ্চয়তায় বৃহস্পতিবার ভারতের প্রধান শেয়ার সূচকগুলো চার মাসের মধ্যে সবচেয়ে বড় একদিনের পতনের মুখে পড়ে। একইদিনে ডলারের বিপক্ষে রুপির দর ৭ পয়সা কমে ৮৯ দশমিক ৯৪ টাকায় নেমে আসে।

বিজ্ঞাপন

বিশ্বের অন্যত্র, মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে উত্তেজনা বাড়ছে। সৌদি জোট ইউএইয়ের বিরুদ্ধে দক্ষিণ ইয়েমেনের এক প্রভাবশালী বিচ্ছিন্নতাবাদী নেতাকে দেশ ছাড়তে সহায়তা করার অভিযোগ এনেছে। এ নিয়ে দুই মিত্র দেশের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছে, যেখানে সৌদি সমর্থিত বাহিনীকে বন্দরনগরী অ্যাডেনের দিকে অগ্রসর হতে দেখা গেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...