দিল্লিতে মসজিদ ও কবরস্থানে বুলডোজার, সংঘর্ষে ৫ পুলিশ আহত
বুধবার ভোরে ভারতের দিল্লির তুর্কমান গেট এলাকায় বিশাল বুলডোজার অভিযানে কেঁপে ওঠে রামলিলা ময়দান। ফয়েজ-ই-ইলাহি মসজিদ ও সংলগ্ন কবরস্থানের পাশের স্থাপনাগুলো গুঁড়িয়ে দিতে ১৭টি বুলডোজার ও ৩০০ জন শ্রমিক নিয়োগ করে দিল্লি পৌর কর্পোরেশন (এমসিডি)। এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এলাকাবাসী ও পুলিশের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে, যেখানে অন্তত পাঁচ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ পুরো এলাকাটি নয়টি জোনে বিভক্ত করে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছিল। অভিযানের আগে আমান কমিটি ও স্থানীয়দের সঙ্গে শান্তি বজায় রাখতে বৈঠকও করে প্রশাসন। এমসিডি দাবি করলেও, ওই মসজিদে তাবলিগ জামাতের (মাওলানা সাদবিরোধী) একাংশের কার্যক্রম চলত এবং তাদের ব্যবহৃত কিছু অংশও ভেঙে ফেলা হয়েছে বলে জানা গেছে।

তবে মসজিদ কমিটি ও স্থানীয়দের দাবি, রামলীলা ময়দান নির্মাণেরও আগে থেকে সপ্তদশ শতক ধরে এই দরগাহ ও মাজার রয়েছে। তাঁদের মতে, ওয়াকফ বোর্ডের কাছ থেকে জায়গাটি ভাড়া নিয়েই তারা এটি পরিচালনা করছেন এবং এটি কোনো অবৈধ স্থাপনা নয়। ওয়াকফ আইনের অধীনে বিরোধ নিষ্পত্তির এখতিয়ার ওয়াকফ ট্রাইব্যুনালের বলে জানিয়ে আদালতের আদেশ চ্যালেঞ্জ করেছে মসজিদ কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
দিল্লিতে মসজিদ ও কবরস্থানে বুলডোজার, সংঘর্ষে ৫ পুলিশ আহত
বুধবার ভোরে ভারতের দিল্লির তুর্কমান গেট এলাকায় বিশাল বুলডোজার অভিযানে কেঁপে ওঠে রামলিলা ময়দান। ফয়েজ-ই-ইলাহি মসজিদ ও সংলগ্ন কবরস্থানের পাশের স্থাপনাগুলো গুঁড়িয়ে দিতে ১৭টি বুলডোজার ও ৩০০ জন শ্রমিক নিয়োগ করে দিল্লি পৌর কর্পোরেশন (এমসিডি)। এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এলাকাবাসী ও পুলিশের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে, যেখানে অন্তত পাঁচ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ পুরো এলাকাটি নয়টি জোনে বিভক্ত করে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছিল। অভিযানের আগে আমান কমিটি ও স্থানীয়দের সঙ্গে শান্তি বজায় রাখতে বৈঠকও করে প্রশাসন। এমসিডি দাবি করলেও, ওই মসজিদে তাবলিগ জামাতের (মাওলানা সাদবিরোধী) একাংশের কার্যক্রম চলত এবং তাদের ব্যবহৃত কিছু অংশও ভেঙে ফেলা হয়েছে বলে জানা গেছে।

তবে মসজিদ কমিটি ও স্থানীয়দের দাবি, রামলীলা ময়দান নির্মাণেরও আগে থেকে সপ্তদশ শতক ধরে এই দরগাহ ও মাজার রয়েছে। তাঁদের মতে, ওয়াকফ বোর্ডের কাছ থেকে জায়গাটি ভাড়া নিয়েই তারা এটি পরিচালনা করছেন এবং এটি কোনো অবৈধ স্থাপনা নয়। ওয়াকফ আইনের অধীনে বিরোধ নিষ্পত্তির এখতিয়ার ওয়াকফ ট্রাইব্যুনালের বলে জানিয়ে আদালতের আদেশ চ্যালেঞ্জ করেছে মসজিদ কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…