বিজ্ঞাপন

ট্রাম্পের শুল্কে বাজারে ধস, দিল্লিতে উচ্ছেদ ও ইয়েমেন সংঘাত

প্রাইম বার্তা অনলাইন
০৯ জানুয়ারি ২০২৬ ২:৩০ এএম
ট্রাম্পের শুল্কে বাজারে ধস, দিল্লিতে উচ্ছেদ ও ইয়েমেন সংঘাত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল আমদানিকারী দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিলকে সমর্থন জানিয়েছেন। এতে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সম্ভাবনা তৈরি হয়েছে, যা নিশ্চিত করেছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম। এই শুল্ক নীতি নিয়ে অনিশ্চয়তার কারণে গতকাল বৃহস্পতিবার ভারতের শেয়ারবাজার চার মাসের মধ্যে সবচেয়ে বড় পতন দেখেছে এবং মার্কিন ডলারের বিপক্ষে ভারতীয় রুপির দর ৮৯ দশমিক ৯৪ টাকায় নেমে এসেছে।

এদিকে, ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলে জঙ্গপুরা ও গোবিন্দপুরীতে শ্রমজীবীদের বসতি উচ্ছেদ অভিযান নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মাদ্রাসি ক্যাম্প ও ভূমিহীন ক্যাম্পে রাতের আঁধারে পুলিশ ও বুলডোজার দিয়ে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, যা প্রায় ৫০ বছর আগে তুর্কমান গেটের করুণ ইতিহাসের পুনরাবৃত্তি বলে মনে করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

বিশ্ব রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ খবর এসেছে মধ্যপ্রাচ্য থেকে, যেখানে ইয়েমেন ইস্যুতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে টানাপোড়েন বাড়ছে। সৌদি জোট দাবি করেছে, দক্ষিণ ইয়েমেনের একজন শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতাকে দেশ ত্যাগে সহায়তা করেছে আবুধাবি। এই পরিস্থিতিতে সৌদি সমর্থিত বাহিনী বন্দরনগরী অ্যাডেনের দিকে অগ্রসর হতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...