ট্রাম্পের নতুন শুল্ক বিল, রুপির পতন ও দিল্লিতে উচ্ছেদ অভিযান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল ক্রয়কারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের পক্ষে সওয়াল করেছেন। রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম জানিয়েছেন, এই বিল পাস হলে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারে হোয়াইট হাউজ। এর প্রভাবে ৮ জানুয়ারি বৃহস্পতিবার মার্কিন ডলারের বিপক্ষে ভারতীয় মুদ্রা রুপির মান ৭ পয়সা কমে ৮৯ দশমিক ৯৪ টাকায় নেমে এসেছে। শুল্ক নীতি নিয়ে সৃষ্ট এই অনিশ্চয়তায় ভারতের শেয়ারবাজারে চার মাসের মধ্যে সবচেয়ে বড় পতন দেখা দিয়েছে।
দেশের রাজধানী দিল্লিতে ফের উচ্ছেদ অভিযান নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। দক্ষিণ দিল্লির জঙ্গপুরা ও গোবিন্দপুরীতে অবস্থিত মাদ্রাসি ক্যাম্প এবং ভূমিহীন ক্যাম্প নামে পরিচিত শ্রমজীবীদের বসতি গুড়িয়ে দেয়া হয়েছে। রাতের আঁধারে বুলডোজার দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়, যা প্রায় পাঁচ দশক আগে তুর্কমান গেটে ঘটা ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে।

এদিকে, ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে উপসাগরীয় দুই মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। সৌদি জোটের অভিযোগ, দক্ষিণ ইয়েমেনের একজন প্রভাবশালী বিচ্ছিন্নতাবাদী নেতাকে দেশ ছাড়তে সহায়তা করেছে ইউএই। এ নিয়ে উত্তেজনা বাড়ার মধ্যেই প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সৌদি সমর্থিত বাহিনী বন্দর নগরী অ্যাডেনের দিকে অগ্রসর হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ট্রাম্পের নতুন শুল্ক বিল, রুপির পতন ও দিল্লিতে উচ্ছেদ অভিযান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল ক্রয়কারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের পক্ষে সওয়াল করেছেন। রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম জানিয়েছেন, এই বিল পাস হলে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারে হোয়াইট হাউজ। এর প্রভাবে ৮ জানুয়ারি বৃহস্পতিবার মার্কিন ডলারের বিপক্ষে ভারতীয় মুদ্রা রুপির মান ৭ পয়সা কমে ৮৯ দশমিক ৯৪ টাকায় নেমে এসেছে। শুল্ক নীতি নিয়ে সৃষ্ট এই অনিশ্চয়তায় ভারতের শেয়ারবাজারে চার মাসের মধ্যে সবচেয়ে বড় পতন দেখা দিয়েছে।
দেশের রাজধানী দিল্লিতে ফের উচ্ছেদ অভিযান নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। দক্ষিণ দিল্লির জঙ্গপুরা ও গোবিন্দপুরীতে অবস্থিত মাদ্রাসি ক্যাম্প এবং ভূমিহীন ক্যাম্প নামে পরিচিত শ্রমজীবীদের বসতি গুড়িয়ে দেয়া হয়েছে। রাতের আঁধারে বুলডোজার দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়, যা প্রায় পাঁচ দশক আগে তুর্কমান গেটে ঘটা ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে।

এদিকে, ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে উপসাগরীয় দুই মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। সৌদি জোটের অভিযোগ, দক্ষিণ ইয়েমেনের একজন প্রভাবশালী বিচ্ছিন্নতাবাদী নেতাকে দেশ ছাড়তে সহায়তা করেছে ইউএই। এ নিয়ে উত্তেজনা বাড়ার মধ্যেই প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সৌদি সমর্থিত বাহিনী বন্দর নগরী অ্যাডেনের দিকে অগ্রসর হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…