দিল্লিতে উচ্ছেদ আতঙ্ক ও মার্কিন শুল্কে ভারতের অর্থনীতির ধস
দক্ষিণ দিল্লির জঙ্গপুরা ও গোবিন্দপুরীতে মাদ্রাসি ও ভূমিহীন ক্যাম্পের শ্রমজীবী বসতি উচ্ছেদের ঘটনায় প্রায় পাঁচ দশক আগের তুর্কমান গেটের দুঃস্বপ্ন ফিরে এসেছে। নিস্তব্ধ রাতে বুলডোজার দিয়ে এই আকস্মিক উচ্ছেদ অভিযান চালানো হয়, যা ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এদিকে, আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতেও ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল আমদানিকারী দেশগুলোর ওপর নিষেধাজ্ঞার বিলে সমর্থন দিয়েছেন। রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম জানিয়েছেন, চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেতে পারে হোয়াইট হাউস। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভারতীয় মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়ে গেছে। রুপির মান ৭ পয়সা কমে এক ডলারের বিপরীতে ৮৯ দশমিক ৯৪ টাকায় লেনদেন শেষ হয়েছে।

মার্কিন শুল্ক নীতি নিয়ে সৃষ্ট অনিশ্চয়তায় ভারতের শেয়ারবাজারে বড় ধস নেমেছে, যা গত চার মাসের মধ্যে সবচেয়ে বড়। অন্যদিকে, ইয়েমে পরিস্থিতি জটিল আকার ধেয়েছে। দক্ষিণ ইয়েমেনের এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে পালাতে সহায়তা করার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিরুদ্ধে অভিযোগ এনেছে সৌদি জোট। এই ঘটনায় উপসাগরীয় দুই মিত্রের মধ্যে উত্তেজনা বাড়ায় সৌদি বাহিনী বন্দরনগরী অ্যাডেনের দিকে অগ্রসর হতে দেখা গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
দিল্লিতে উচ্ছেদ আতঙ্ক ও মার্কিন শুল্কে ভারতের অর্থনীতির ধস
দক্ষিণ দিল্লির জঙ্গপুরা ও গোবিন্দপুরীতে মাদ্রাসি ও ভূমিহীন ক্যাম্পের শ্রমজীবী বসতি উচ্ছেদের ঘটনায় প্রায় পাঁচ দশক আগের তুর্কমান গেটের দুঃস্বপ্ন ফিরে এসেছে। নিস্তব্ধ রাতে বুলডোজার দিয়ে এই আকস্মিক উচ্ছেদ অভিযান চালানো হয়, যা ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এদিকে, আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতেও ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল আমদানিকারী দেশগুলোর ওপর নিষেধাজ্ঞার বিলে সমর্থন দিয়েছেন। রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম জানিয়েছেন, চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেতে পারে হোয়াইট হাউস। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভারতীয় মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়ে গেছে। রুপির মান ৭ পয়সা কমে এক ডলারের বিপরীতে ৮৯ দশমিক ৯৪ টাকায় লেনদেন শেষ হয়েছে।

মার্কিন শুল্ক নীতি নিয়ে সৃষ্ট অনিশ্চয়তায় ভারতের শেয়ারবাজারে বড় ধস নেমেছে, যা গত চার মাসের মধ্যে সবচেয়ে বড়। অন্যদিকে, ইয়েমে পরিস্থিতি জটিল আকার ধেয়েছে। দক্ষিণ ইয়েমেনের এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে পালাতে সহায়তা করার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিরুদ্ধে অভিযোগ এনেছে সৌদি জোট। এই ঘটনায় উপসাগরীয় দুই মিত্রের মধ্যে উত্তেজনা বাড়ায় সৌদি বাহিনী বন্দরনগরী অ্যাডেনের দিকে অগ্রসর হতে দেখা গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…