বিজ্ঞাপন

ট্রাম্পের ৫০০% শুল্ক ঝুঁকিতে ভারত, ধসে পড়ল শেয়ারবাজার

প্রাইম বার্তা অনলাইন
০৯ জানুয়ারি ২০২৬ ১:০৬ এএম
ট্রাম্পের ৫০০% শুল্ক ঝুঁকিতে ভারত, ধসে পড়ল শেয়ারবাজার

রাশিয়া থেকে তেল আমদানিকারী দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৫০০ শতাংশ শুল্ক আরোপের খবরে তোলপাড় পড়েছে বিশ্ব বাণিজ্যে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি বিলে সমর্থন দিয়েছেন, যাতে চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর পণ্যের ওপর এই বিপুল পরিমাণ শুল্ক চাপানোর ক্ষমতা হোয়াইট হাউজের হাতে থাকতে পারে। এই সংবাদ ছড়িয়ে পড়তেই ভারতীয় অর্থনীতিতে তার তাৎক্ষণিক প্রভাব দেখা যায়।

এই অনিশ্চয়তার মধ্যেই মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দর আরও দুর্বল হয়েছে। বৃহস্পতিবার দিন শেষে রুপির মান ৭ পয়সা কমে এক ডলারের বিপক্ষে ৮৫ দশমিক ৯৪ টাকায় দাঁড়িয়েছে। শুল্ক নীতি নিয়ে সৃষ্ট এই জটিলতার প্রভাবে ভারতের শেয়ারবাজারেও বড় ধরনের ধস নেমেছে। দেশটির প্রধান শেয়ার সূচকগুলো গত চার মাসের মধ্যে সবচেয়ে বড় একদিনের পতনের রেকর্ড তৈরি করেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ভারতের রাজধানী দিল্লিতে গতকাল এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দক্ষিণ দিল্লির জঙ্গপুরা ও গোবিন্দপুরীতে মাদ্রাসি ক্যাম্প এবং ভূমিহীন ক্যাম্প নামে পরিচিত শ্রমজীবীদের বসতি উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। নিস্তব্ধ রাতে বুলডোজার ও পুলিশের উপস্থিতিতে এই উচ্ছেদ প্রায় পাঁচ দশক আগে তুর্কমান গেটের করুণ ইতিহাসের কথা সামনে নিয়ে এসেছে।

বিশ্ব রাজনীতিতেও নতুন উত্তেজনা দেখা দিয়েছে। ইয়েমেন ইস্যুতে উপসাগরীয় দুই মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছে। সৌদি জোট দাবি করেছে, দক্ষিণ ইয়েমেনের এক প্রভাবশালী বিচ্ছিন্নতাবাদী নেতাকে দেশ ছাড়তে সহায়তা করেছে ইউএই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ পরিস্থিতিতে সৌদি সমর্থিত বাহিনী বন্দরনগরী অ্যাডেনের দিকে অগ্রসর হচ্ছে, যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতির ইঙ্গিত দিচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...