ট্রাম্পের শুল্ক বিলে বিপাকে ভারত, উত্তেজনা ইয়েমেনে

প্রাইম বার্তা অনলাইন
০৯ জানুয়ারি ২০২৬ ১২:৪০ এএম
ট্রাম্পের শুল্ক বিলে বিপাকে ভারত, উত্তেজনা ইয়েমেনে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল ক্রয়কারী দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে সমর্থন দিয়েছেন। এই আইন বাস্তবায়িত হলে চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবে হোয়াইট হাউজ। রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর প্রভাবে বৃহস্পতিবার ভারতীয় শেয়ারবাজারে চার মাসের মধ্যে সবচেয়ে বড় পতন হয়েছে। একইসঙ্গে ডলারের বিপরীতে রুপির মান ৭ পয়সা কমে ৮৯ দশমিক ৯৪ টাকায় নেমে এসেছে।

ভারতের রাজধানী দিল্লিতে শ্রমজীবীদের বসতি উচ্ছেদ নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। দক্ষিণ দিল্লির জঙ্গপুরা ও গোবিন্দপুরীতে অবস্থিত মাদ্রাসি ক্যাম্প ও ভূমিহীন ক্যাম্প থেকে গভীর রাতে পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। এই ঘটনা প্রায় পাঁচ দশক আগে তুর্কমান গেটে সংঘটিত হওয়া বাস্তুচ্যুতির কথা সবাইকে মনে করিয়ে দিয়েছে।

মধ্যপ্রাচ্যে ইয়েমেন সংকট নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সৌদি জোটের অভিযোগ, ইউএই দক্ষিণ ইয়েমেনের একজন প্রভাবশালী বিচ্ছিন্নতাবাদী নেতাকে দেশ ছেড়ে যেতে সহায়তা করেছে। এই ঘটনাকে দুই মিত্র রাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সৌদি সমর্থিত বাহিনী ইতিমধ্যে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী অ্যাডেনের দিকে অগ্রসর হতে শুরু করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...