দিল্লিতে উচ্ছেদ ও ট্রাম্পের শুল্কে শেয়ারবাজারে ধস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল আমদানিকারক দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিলে সমর্থন জানিয়েছেন। প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম জানিয়েছেন, এই প্রস্তাবে চীন, ভারত ও ব্রাজিলের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্কারোপের ক্ষমতা থাকতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভারতের শেয়ারবাজার চার মাসের মধ্যে সবচেয়ে বড় পতন দেখেছে। এছাড়া মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি ৭ পয়সা কমে ৮৯ দশমিক ৯৪ টাকায় নেমে এসেছে, যা দেশটির অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়িয়েছে।
অর্থনৈতিক এই সংকটের মধ্যেই ভারতের রাজধানী দিল্লিতে মানবিক বিপর্যয় ঘটেছে। দক্ষিণ দিল্লির জঙ্গপুরা ও গোবিন্দপুরীতে মাদ্রাসি ক্যাম্প এবং ভূমিহীন ক্যাম্প নামে পরিচিত শ্রমজীবীদের বসতিগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। গভীর রাতে পুলিশ উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান প্রায় পাঁচ দশক আগে তুর্কমান গেটে সংঘটিত ঘটনার করুণ স্মৃতি ফিরিয়ে এনেছে।

মধ্যপ্রাচ্যেও উত্তেজনা বাড়ছে। ইয়েমেনে সৌদি জোট দাবি করেছে যে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দক্ষিণ ইয়েমেনের একজন প্রভাবশালী বিচ্ছিন্নতাবাদী নেতাকে দেশ ত্যাগে সহায়তা করেছে। উপসাগরীয় অঞ্চলের এই দুই মিত্র দেশের মধ্যে এটি এক নতুন দ্বন্দ্বের সূচনা বলে মনে করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এরই মধ্যে সৌদি সমর্থিত বাহিনী বন্দরনগরী অ্যাডেনের দিকে অগ্রসর হতে শুরু করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
দিল্লিতে উচ্ছেদ ও ট্রাম্পের শুল্কে শেয়ারবাজারে ধস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল আমদানিকারক দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিলে সমর্থন জানিয়েছেন। প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম জানিয়েছেন, এই প্রস্তাবে চীন, ভারত ও ব্রাজিলের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্কারোপের ক্ষমতা থাকতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভারতের শেয়ারবাজার চার মাসের মধ্যে সবচেয়ে বড় পতন দেখেছে। এছাড়া মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি ৭ পয়সা কমে ৮৯ দশমিক ৯৪ টাকায় নেমে এসেছে, যা দেশটির অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়িয়েছে।
অর্থনৈতিক এই সংকটের মধ্যেই ভারতের রাজধানী দিল্লিতে মানবিক বিপর্যয় ঘটেছে। দক্ষিণ দিল্লির জঙ্গপুরা ও গোবিন্দপুরীতে মাদ্রাসি ক্যাম্প এবং ভূমিহীন ক্যাম্প নামে পরিচিত শ্রমজীবীদের বসতিগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। গভীর রাতে পুলিশ উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান প্রায় পাঁচ দশক আগে তুর্কমান গেটে সংঘটিত ঘটনার করুণ স্মৃতি ফিরিয়ে এনেছে।

মধ্যপ্রাচ্যেও উত্তেজনা বাড়ছে। ইয়েমেনে সৌদি জোট দাবি করেছে যে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দক্ষিণ ইয়েমেনের একজন প্রভাবশালী বিচ্ছিন্নতাবাদী নেতাকে দেশ ত্যাগে সহায়তা করেছে। উপসাগরীয় অঞ্চলের এই দুই মিত্র দেশের মধ্যে এটি এক নতুন দ্বন্দ্বের সূচনা বলে মনে করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এরই মধ্যে সৌদি সমর্থিত বাহিনী বন্দরনগরী অ্যাডেনের দিকে অগ্রসর হতে শুরু করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…