গ্রিনল্যান্ড নিয়ে সামরিক হুমকির মাঝে ডেনমার্কের সাথে রুবিওর বৈঠক

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ৯:৪৩ পিএম
গ্রিনল্যান্ড নিয়ে সামরিক হুমকির মাঝে ডেনমার্কের সাথে রুবিওর বৈঠক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী সপ্তাহে ডেনমার্কের শীর্ষ কর্মকর্তাদের সাথে গ্রিনল্যান্ড ইস্যুতে আলোচনায় বসতে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দ্বীপপুঞ্জকে নিয়ন্ত্রণে আনার দীর্ঘদিনের পরিকল্পনা বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে, যার মীমাংসায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

গত শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর থেকেই ইউরোপ ও ডেনমার্কের মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করেছে। তাদের আশঙ্কা, গ্রিনল্যান্ডের বিরুদ্ধেও একই ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন। রুবিও জানিয়েছেন, ন্যাটো জোটের নিরাপত্তা ও প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা ব্যবহারের বিষয়টি এই বৈঠকে গুরুত্বের সাথে আলোচিত হবে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, কূটনৈতিক সমাধানই তাদের প্রথম পছন্দ।

২০১৯ সাল থেকেই সামরিক কৌশলগত কারণে গ্রিনল্যান্ডকে অপরিহার্য বলে মনে করেন ট্রাম্প। হোয়াইট হাউজও এই আর্কটিক দ্বীপের নিয়ন্ত্রণ নিতে সামরিক বিকল্প উড়িয়ে দেয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, দুই ন্যাটো মিত্র দেশের মধ্যে এমন দ্বন্দ্ব দীর্ঘমেয়াদী মিত্রতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...