আলেপ্পোত তীব্র সংঘর্ষ, সেনা হামলায় ১৩ হাজার মানুষ উচ্ছেদ
সিরিয়ার আলেপ্পোতে ফের সংঘাত ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে চলমান বিরোধের জেরে শহরের বিভিন্ন এলাকায় বিমান ও স্থল হামলা চালিয়েছে সিরীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর অভিযোগ, কুর্দি এলাকাগুলো ব্যবহার করে এসডিএফ হামলা পরিচালনা করছে, যার জেরেই এই সামরিক অভিযান শুরু হয়।
হামলার পূর্বে সাতটিরও বেশি মানচিত্র প্রকাশ করে লক্ষ্যবস্তু নির্ধারণ করে সেনাবাহিনী এবং নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে যেতে বলা হয়। আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফিয়েহ এলাকায় কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার ৫০০ মানুষ ঘরছাড়া হয়েছেন বলে জানিয়েছেন সিরিয়ান সিভিল ডিফেন্সের অপারেশন প্রধান ফয়সাল আলী। বিতাড়িতদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি।

এসডিএফ জানিয়েছে, সিরিয়াক পাড়ার কাছে দামেস্কপন্থী বাহিনীর সঙ্গে তাদের তীব্র লড়াই চলছে। দামেস্ক সরকার ও কুর্দি প্রশাসনের মধ্যে এই সহিংসতা গভীর রাজনৈতিক অচলাবস্থার প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি। তিনি বলেন, বেসামরিক মানুষকে টার্গেট করা এবং জনবসতির গাঠনিক পরিবর্তন আনার চেষ্টা জাতিগত নিধনের শামিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
আলেপ্পোত তীব্র সংঘর্ষ, সেনা হামলায় ১৩ হাজার মানুষ উচ্ছেদ
সিরিয়ার আলেপ্পোতে ফের সংঘাত ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে চলমান বিরোধের জেরে শহরের বিভিন্ন এলাকায় বিমান ও স্থল হামলা চালিয়েছে সিরীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর অভিযোগ, কুর্দি এলাকাগুলো ব্যবহার করে এসডিএফ হামলা পরিচালনা করছে, যার জেরেই এই সামরিক অভিযান শুরু হয়।
হামলার পূর্বে সাতটিরও বেশি মানচিত্র প্রকাশ করে লক্ষ্যবস্তু নির্ধারণ করে সেনাবাহিনী এবং নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে যেতে বলা হয়। আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফিয়েহ এলাকায় কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার ৫০০ মানুষ ঘরছাড়া হয়েছেন বলে জানিয়েছেন সিরিয়ান সিভিল ডিফেন্সের অপারেশন প্রধান ফয়সাল আলী। বিতাড়িতদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি।

এসডিএফ জানিয়েছে, সিরিয়াক পাড়ার কাছে দামেস্কপন্থী বাহিনীর সঙ্গে তাদের তীব্র লড়াই চলছে। দামেস্ক সরকার ও কুর্দি প্রশাসনের মধ্যে এই সহিংসতা গভীর রাজনৈতিক অচলাবস্থার প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি। তিনি বলেন, বেসামরিক মানুষকে টার্গেট করা এবং জনবসতির গাঠনিক পরিবর্তন আনার চেষ্টা জাতিগত নিধনের শামিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…