ট্রাম্পের নীতিতে বদলেছে বাণিজ্য, ১৭ বছরে সর্বনিম্ন ঘাটতি যুক্তরাষ্ট্রের
গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি এমনভাবে হ্রাস পেয়েছে যা গত ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০০৯ সালের পর থেকে এই প্রথম দেশটির বাণিজ্য ঘাটতি এত কমে এসেছে। পণ্যের আমদানি ব্যাপকভাবে কমে যাওয়ার কারণে এই অবস্থা তৈরি হয়েছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর এই তথ্য প্রকাশ করেছে।
পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে যুক্তরাষ্ট্রের রপ্তানি আয় ৭৮০ কোটি ডলার বেড়ে ৩০ হাজার ২০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, আমদানি খরচ ১ হাজার ১০০ কোটি ডলার কমে ৩৩ হাজার ১৪০ কোটি ডলারে নেমে এসেছে। এর ফলে বাণিজ্য ঘাটতি অর্থনীতিবিদদের পূর্বাভাসকেও ছাপিয়ে গেছে। ডাও জোন্স ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের জরিপে বিশেষজ্ঞরা গড়ে ৫ হাজার ৮৪০ কোটি ডলার ঘাটতির পূর্বাভাস দিয়েছিলেন। ভোক্তা পণ্য, বিশেষ করে ওষুধজাত দ্রব্যের আমদানি ১ হাজার ৪০০ কোটি ডলার কমার পাশাপাশি শিল্পের কাঁচামাল ও অর্থনীতির রিজার্ভের বাইরের সোনার আমদানিও কমেছে।

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুল্কনীতি ঘিরে অনিশ্চয়তার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। শুল্ক বৃদ্ধির আগেই ব্যবসায়ীরা পণ্য মজুদ করতে উদ্যোগী হওয়ায় আমদানি ও রপ্তানির ধরণে বড় ধরনের হেরফের দেখা দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ট্রাম্পের নীতিতে বদলেছে বাণিজ্য, ১৭ বছরে সর্বনিম্ন ঘাটতি যুক্তরাষ্ট্রের
গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি এমনভাবে হ্রাস পেয়েছে যা গত ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০০৯ সালের পর থেকে এই প্রথম দেশটির বাণিজ্য ঘাটতি এত কমে এসেছে। পণ্যের আমদানি ব্যাপকভাবে কমে যাওয়ার কারণে এই অবস্থা তৈরি হয়েছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর এই তথ্য প্রকাশ করেছে।
পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে যুক্তরাষ্ট্রের রপ্তানি আয় ৭৮০ কোটি ডলার বেড়ে ৩০ হাজার ২০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, আমদানি খরচ ১ হাজার ১০০ কোটি ডলার কমে ৩৩ হাজার ১৪০ কোটি ডলারে নেমে এসেছে। এর ফলে বাণিজ্য ঘাটতি অর্থনীতিবিদদের পূর্বাভাসকেও ছাপিয়ে গেছে। ডাও জোন্স ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের জরিপে বিশেষজ্ঞরা গড়ে ৫ হাজার ৮৪০ কোটি ডলার ঘাটতির পূর্বাভাস দিয়েছিলেন। ভোক্তা পণ্য, বিশেষ করে ওষুধজাত দ্রব্যের আমদানি ১ হাজার ৪০০ কোটি ডলার কমার পাশাপাশি শিল্পের কাঁচামাল ও অর্থনীতির রিজার্ভের বাইরের সোনার আমদানিও কমেছে।

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুল্কনীতি ঘিরে অনিশ্চয়তার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। শুল্ক বৃদ্ধির আগেই ব্যবসায়ীরা পণ্য মজুদ করতে উদ্যোগী হওয়ায় আমদানি ও রপ্তানির ধরণে বড় ধরনের হেরফের দেখা দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…