বিজ্ঞাপন

ইরানজুড়ে দ্রব্যমূল্যের প্রতিবাদে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ২

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ৬:৪৯ পিএম
ইরানজুড়ে দ্রব্যমূল্যের প্রতিবাদে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ২

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলা আন্দোলন রক্তক্ষয়ী রূপ নিয়েছে। দেশটির চাহারমাহাল ও বাখতিরি প্রদেশের লর্ডেগান শহরে বুধবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত দুইজন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

জানা গেছে, ওইদিন সকালে শহরের প্রায় ৩০০ ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে আসেন এবং একটি সেতুর কাছে জড়ো হন। সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের মুখোমুখি হয়। এক পর্যায়ে আগ্নেয়াস্ত্রধারী কিছু বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর লক্ষ্য করে গুলি ছোড়ে, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে। এসময় লর্ডেগান গভর্নরের কার্যালয়সহ বেশ কিছু সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন

গত ১২ দিন ধরে ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৫টিতেই এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যা মাশা আমিনির মৃত্যুর পর ২০২২-২৩ সালের পর থেকে সবচেয়ে বড় আন্দোলন বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু মানুষ এই সহিংসতায় নিহত ও আহত হয়েছেন।

দীর্ঘদিনের অর্থনৈতিক মন্দা এবং গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে এই বিক্ষোভ আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের জন্য এক বিরাট হুমকি হিসেবে দেখা দিয়েছে। দেশজুড়ে চলা এই অস্থিরতা ভবিষ্যতে আরও গুরুতর পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...