ছেলে হারিয়ে ৬২ বছর বয়সে গর্ভধারণ, ভাইরাল চীনা নারী
উত্তর-পূর্ব চীনের জিলিন প্রদেশের সংইউয়ান শহরে বসবাসরত এক ৬২ বছর বয়সী নারী বয়সের এই প্রায়শেষে আইভিএফ বা টেস্টটিউব পদ্ধতিতে গর্ভধারণ করেছেন। গত জানুয়ারিতে নিজের একমাত্র ছেলেকে হারানোর পর শোক কাটিয়ে ওঠার এক মাত্র পথ হিসেবে তিনি এই সন্তানকে পুত্রের পুনর্জন্ম বলে মনে করছেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারাদেশে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
ওই হবু মায়ের ছোট বোন ‘শাও ওয়েই’ ছদ্মনাম ব্যবহার করে অনলাইনে তার গর্ভাবস্থার বিভিন্ন মুহূর্ত শেয়ার করছেন। বয়সজনিত কারণে ঝুঁকি এড়াতে তাদের নিজ শহর থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে চাংচুনের উন্নতমানের হাসপাতালগুলোতে নিয়মিত পরীক্ষা করাতে হচ্ছে। যদিও চীনে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয়, তবুও ওই নারী এক ভিডিও বার্তায় জানিয়েছেন, অতিরিক্ত মিষ্টি খাওয়ার কারণে তিনি নিশ্চিত যে এটি একটি পুত্র সন্তান এবং এভাবেই তার ছেলে ফিরে আসছে।

চিকিৎসাবিজ্ঞানীদের মতে, এতো বয়সে মা হওয়া মা ও শিশু উভয়ের জন্যই প্রাণঘাতী হতে পারে। হারবিন নম্বর ওয়ান হাসপাতালের প্রসূতি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক চেন মিন বলেছেন, সাধারণত এতো বেশি বয়সে গর্ভধারণের পক্ষে তারা সমর্থন জানান না কারণ এতে নানা ধরনের শারীরিক জটিলতার ঝুঁকি থাকে। এই বয়সের মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক প্রসব প্রায় অসম্ভব এবং সিজারিয়ান অপারেশন ছাড়া কোনো বিকল্প থাকে না, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ছেলে হারিয়ে ৬২ বছর বয়সে গর্ভধারণ, ভাইরাল চীনা নারী
উত্তর-পূর্ব চীনের জিলিন প্রদেশের সংইউয়ান শহরে বসবাসরত এক ৬২ বছর বয়সী নারী বয়সের এই প্রায়শেষে আইভিএফ বা টেস্টটিউব পদ্ধতিতে গর্ভধারণ করেছেন। গত জানুয়ারিতে নিজের একমাত্র ছেলেকে হারানোর পর শোক কাটিয়ে ওঠার এক মাত্র পথ হিসেবে তিনি এই সন্তানকে পুত্রের পুনর্জন্ম বলে মনে করছেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারাদেশে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
ওই হবু মায়ের ছোট বোন ‘শাও ওয়েই’ ছদ্মনাম ব্যবহার করে অনলাইনে তার গর্ভাবস্থার বিভিন্ন মুহূর্ত শেয়ার করছেন। বয়সজনিত কারণে ঝুঁকি এড়াতে তাদের নিজ শহর থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে চাংচুনের উন্নতমানের হাসপাতালগুলোতে নিয়মিত পরীক্ষা করাতে হচ্ছে। যদিও চীনে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয়, তবুও ওই নারী এক ভিডিও বার্তায় জানিয়েছেন, অতিরিক্ত মিষ্টি খাওয়ার কারণে তিনি নিশ্চিত যে এটি একটি পুত্র সন্তান এবং এভাবেই তার ছেলে ফিরে আসছে।

চিকিৎসাবিজ্ঞানীদের মতে, এতো বয়সে মা হওয়া মা ও শিশু উভয়ের জন্যই প্রাণঘাতী হতে পারে। হারবিন নম্বর ওয়ান হাসপাতালের প্রসূতি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক চেন মিন বলেছেন, সাধারণত এতো বেশি বয়সে গর্ভধারণের পক্ষে তারা সমর্থন জানান না কারণ এতে নানা ধরনের শারীরিক জটিলতার ঝুঁকি থাকে। এই বয়সের মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক প্রসব প্রায় অসম্ভব এবং সিজারিয়ান অপারেশন ছাড়া কোনো বিকল্প থাকে না, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…