সৌদি আরবের সামরিক বাহিনীর নজর পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমানের ওপর
নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে পাকিস্তানের তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান অধিগ্রহণের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। চলতি সপ্তাহে পাকিস্তান বিমানবাহিনী প্রধানের রিয়াদ সফরের সময় দুই দেশের মধ্যে এই সামরিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
গত সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির ফলে এই সম্পর্ক নতুন মাত্রা লাভ করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে এক দেশের ওপর আক্রমণ অপর দেশের ওপর আক্রমণ বলে গণ্য হবে। সফরকালে পাকিস্তান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু সৌদি বিমানবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল তুর্কি বিন বান্দার বিন আবদুলআজিজের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। এসময় তারা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ভবিষ্যতের সম্ভাব্য কৌশলগত অংশীদারিত্ব নিয়েও বিস্তারিত মতবিনিময় করেছেন।

এ বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তানের সামরিক বাহিনী, অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা সৌদি সরকারের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এই সম্ভাব্য অস্ত্র চুক্তি বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সৌদি আরবের সামরিক বাহিনীর নজর পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমানের ওপর
নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে পাকিস্তানের তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান অধিগ্রহণের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। চলতি সপ্তাহে পাকিস্তান বিমানবাহিনী প্রধানের রিয়াদ সফরের সময় দুই দেশের মধ্যে এই সামরিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
গত সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির ফলে এই সম্পর্ক নতুন মাত্রা লাভ করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে এক দেশের ওপর আক্রমণ অপর দেশের ওপর আক্রমণ বলে গণ্য হবে। সফরকালে পাকিস্তান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু সৌদি বিমানবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল তুর্কি বিন বান্দার বিন আবদুলআজিজের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। এসময় তারা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ভবিষ্যতের সম্ভাব্য কৌশলগত অংশীদারিত্ব নিয়েও বিস্তারিত মতবিনিময় করেছেন।

এ বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তানের সামরিক বাহিনী, অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা সৌদি সরকারের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এই সম্ভাব্য অস্ত্র চুক্তি বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…