ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থে শুধু মার্কিন পণ্য কিনবে কারাকাস

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ৪:১৮ পিএম
ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থে শুধু মার্কিন পণ্য কিনবে কারাকাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ভেনেজুয়েলা তাদের তেল বিক্রি থেকে যে আয় অর্জন করবে, তা দিয়ে দেশটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রে উৎপাদিত পণ্য ক্রয় করবে। ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটনের দাবি, নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর এই নতুন তেল চুক্তি সম্পন্ন হয়েছে। ট্রাম্প জানান, এই অর্থ দিয়ে কৃষিপণ্য, যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি খাতের সামগ্রী কেনা হবে। এরই মধ্যে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারকে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেলের মার্কেটিং যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, ওয়াশিংটন ভেনেজুয়েলার সংরক্ষিত এবং ভবিষ্যতে উৎপাদিত সব তেল বাজারজাত করার দায়িত্ব পালন করবে। অপরদিকে, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ক্যারিবীয় সাগর ও উত্তর আটলান্টিকে ট্যাংকার জব্দ করার মাধ্যমে ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...