ইরানের জলসীমায় ৩ লাখ ৬৩ হাজার লিটার চোরাই তেলসহ জাহাজ আটক

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ৩:৫৬ পিএম
ইরানের জলসীমায় ৩ লাখ ৬৩ হাজার লিটার চোরাই তেলসহ জাহাজ আটক

ইরানের সীমান্তরক্ষী বাহিনী অভিযান চালিয়ে চোরাচালানের জ্বালানি বহনকারী একটি বিদেশি জাহাজ আটক করেছে। এই অভিযানে জাহাজটি থেকে ৩ লাখ ৬৩ হাজার লিটার জ্বালানি জব্দ করা হয়েছে, যা দেশটির সামুদ্রিক চোরাচালান বিরোধী ইতিহাসে অন্যতম বড় সাফল্য হিসেবে দাবি করা হয়েছে।

খুজেস্তান সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোজাত সেফিদপুস্ত জানান, জাতীয় সম্পদ রক্ষায় আবাদানের নৌ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। তিনি জানান, আটক জাহাজটি একটি সংঘবদ্ধ চোরাচালান চক্রের মূল কেন্দ্র ছিল এবং এ ঘটনায় চক্রের ১১ জন গুরুত্বপূর্ণ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

জব্দকৃত জ্বালানির পরিমাণ ও সংগঠিতভাবে পরিবহনের ধরন বিবেচনায় এটি সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় ঘটনা বলে মনে করছে কর্তৃপক্ষ। এর আগে উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার তেল বহনকারী রাশিয়ার পতাকাবাহী একটি জাহাজ আটক করেছিল যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...