বুরকিনা ফাসোতে প্রেসিডেন্টকে হত্যার চক্রান্ত ফাঁস, অভিযুক্ত প্রাক্তন শাসক

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ৩:০২ পিএম
বুরকিনা ফাসোতে প্রেসিডেন্টকে হত্যার চক্রান্ত ফাঁস, অভিযুক্ত প্রাক্তন শাসক

পশ্চিম আফ্রিকার রাষ্ট্র বুরকিনা ফাসোতে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরেকে হত্যার একটি গভীর ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে সামরিক সরকার। রোববার গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষণে দেশটির নিরাপত্তামন্ত্রী মাহামাদু সানা এই তথ্য নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে গোয়েন্দা সংস্থাগুলো শেষ মুহূর্তে এই পরিকল্পনা শনাক্ত করতে সক্ষম হয়েছে।

নিরাপত্তামন্ত্রী অভিযোগ করেছেন, ২০২২ সালের সেপ্টেম্বরে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত লেফটেন্যান্ট কর্নেল পল অঁরি দামিবা এই সুপরিকল্পিত ষড়যন্ত্রের মূল হোতা। ফাঁস হওয়া একটি ভিডিও ফুটেজের বরাত দিয়ে তিনি জানান, ষড়যন্ত্রকারীরা গত শনিবার রাত ১১টার পর প্রেসিডেন্টকে সূক্ষ্ম দূরত্ব থেকে গুলি করে অথবা বাসভবনে বিস্ফোরক লাগিয়ে হত্যার পরিকল্পনা করছিল। এই ষড়যন্ত্রের পেছনে প্রতিবেশী দেশ আইভরি কোস্ট থেকে প্রায় সাত কোটি সিএফএ ফ্রাঁ বা প্রায় ১ লাখ ২৫ হাজার ডলার অর্থায়ন করা হয়েছিল বলেও দাবি করা হয়।

মাহামাদু সানা আরও জানান, দামিবা সেনাসদস্য ও বেসামরিক সমর্থকদের সংগঠিত করেছিলেন এবং প্রেসিডেন্টকে হত্যার পর গুরুত্বপূর্ণ সামরিক-বেসামরিক ব্যক্তিদের ওপরও হামলা চালানোর ছক ছিল। এমনকি বিদেশি শক্তির হস্তক্ষেপ ঠেকাতে দেশের ড্রোন উৎক্ষেপণ ঘাঁটি অচল করে দেওয়ারও পরিকল্পনা ছিল তাদের। তবে সময়মতো পদক্ষেপের মাধ্যমে এই হুমকি মোকাবেলা করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...