ইরানি বিক্ষোভ দমনে খামেনিকে হত্যার হুঁশিয়ারি গ্রাহামের
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি নিজ দেশের মানুষকে হত্যা করে বিক্ষোভ দমনের চেষ্টা করেন, তবে তাকে হত্যা করতেও পিছপা হবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই সাফ জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি বলেন, আয়াতুল্লাহদের বুঝতে হবে, ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা মানুষকে হত্যা করলে তার মূল্য তাদেরকেই দিতে হবে।
গ্রাহাম মনে করেন, ইরানে চলমান এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় কোনো মোড় ঘুরিয়ে দিতে পারে এবং সেখানে পরিবর্তন আসাটা অনিবার্য। এর আগে ডোনাল্ড ট্রাম্পও খামেনি প্রশাসনকে সতর্ক করে বলেছিলেন, বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে শক্ত প্রতিক্রিয়া দেবে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের কারণে ইরানজুড়ে রক্তক্ষয়ী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে দেশটির বিচার বিভাগ থেকে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই স্পষ্ট জানিয়েছেন, দাঙ্গাবাজদের বিরুদ্ধে রাষ্ট্র কোনো অজুহাত গ্রহণ করবে না। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন শান্তিপূর্ণ বিক্ষোভকারী ও সশস্ত্র দাঙ্গাবাজদের মধ্যে পার্থক্য করতে এবং দমনমূলক ব্যবস্থা না নিতে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানি বিক্ষোভ দমনে খামেনিকে হত্যার হুঁশিয়ারি গ্রাহামের
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি নিজ দেশের মানুষকে হত্যা করে বিক্ষোভ দমনের চেষ্টা করেন, তবে তাকে হত্যা করতেও পিছপা হবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই সাফ জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি বলেন, আয়াতুল্লাহদের বুঝতে হবে, ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা মানুষকে হত্যা করলে তার মূল্য তাদেরকেই দিতে হবে।
গ্রাহাম মনে করেন, ইরানে চলমান এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় কোনো মোড় ঘুরিয়ে দিতে পারে এবং সেখানে পরিবর্তন আসাটা অনিবার্য। এর আগে ডোনাল্ড ট্রাম্পও খামেনি প্রশাসনকে সতর্ক করে বলেছিলেন, বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে শক্ত প্রতিক্রিয়া দেবে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের কারণে ইরানজুড়ে রক্তক্ষয়ী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে দেশটির বিচার বিভাগ থেকে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই স্পষ্ট জানিয়েছেন, দাঙ্গাবাজদের বিরুদ্ধে রাষ্ট্র কোনো অজুহাত গ্রহণ করবে না। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন শান্তিপূর্ণ বিক্ষোভকারী ও সশস্ত্র দাঙ্গাবাজদের মধ্যে পার্থক্য করতে এবং দমনমূলক ব্যবস্থা না নিতে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…