চীনা টাইকুন চেন ঝি কম্বোডিয়ায় গ্রেফতার, কোটি ডলারের প্রতারণা
বিশাল অঙ্কের আর্থিক প্রতারণার মামলায় চীনা বংশোদ্ভূত ব্যবসায়ী চেন ঝিকে কম্বোডিয়া থেকে গ্রেফতার করে চীনের হাতে তুলে দেওয়া হয়েছে। কয়েক বিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি, অনলাইন প্রতারণা ও মানি লন্ডারিংয়ের সাথে তার যোগসাজশ থাকার অভিযোগ রয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্রের আদালতেও এই টাইকুনের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।
চেন ঝির সঙ্গে তার দুই সহযোগী শু জি লিয়াং ও শাও জি হুইকেও আটক করে চীনে প্রেরণ করেছে কম্বোডিয়ান কর্তৃপক্ষ। চীন সরকারের অনুরোধে এবং দীর্ঘমেয়াদী যৌথ তদন্তের অংশ হিসেবে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়। চেনের মালিকানাধীন ‘প্রিন্স হোল্ডিং গ্রুপ’কে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক অপরাধ সিন্ডিকেট হিসেবে চিহ্নিত করেছে। গত ডিসেম্বরে চেনের কম্বোডিয়ান নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলেও জানা গেছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগে বলা হয়েছে, চেন পরিচালিত কম্পাউন্ডগুলোতে বলপূর্বক শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হতো এবং তারা ‘পিগ বাচরিং’ নামক ক্রিপ্টো প্রতারণার সাথে জড়িত ছিলেন। এই চক্রটি বিশ্বব্যাপী বিপুল সংখ্যক মানুষের সাথে প্রতারণা করে কোটি কোটি ডলার আত্মসাৎ করেছে। মার্কিন আইনে তার বিরুদ্ধে আনা ওয়্যার ফ্রড ও মানি লন্ডারিং ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
চীনা টাইকুন চেন ঝি কম্বোডিয়ায় গ্রেফতার, কোটি ডলারের প্রতারণা
বিশাল অঙ্কের আর্থিক প্রতারণার মামলায় চীনা বংশোদ্ভূত ব্যবসায়ী চেন ঝিকে কম্বোডিয়া থেকে গ্রেফতার করে চীনের হাতে তুলে দেওয়া হয়েছে। কয়েক বিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি, অনলাইন প্রতারণা ও মানি লন্ডারিংয়ের সাথে তার যোগসাজশ থাকার অভিযোগ রয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্রের আদালতেও এই টাইকুনের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।
চেন ঝির সঙ্গে তার দুই সহযোগী শু জি লিয়াং ও শাও জি হুইকেও আটক করে চীনে প্রেরণ করেছে কম্বোডিয়ান কর্তৃপক্ষ। চীন সরকারের অনুরোধে এবং দীর্ঘমেয়াদী যৌথ তদন্তের অংশ হিসেবে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়। চেনের মালিকানাধীন ‘প্রিন্স হোল্ডিং গ্রুপ’কে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক অপরাধ সিন্ডিকেট হিসেবে চিহ্নিত করেছে। গত ডিসেম্বরে চেনের কম্বোডিয়ান নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলেও জানা গেছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগে বলা হয়েছে, চেন পরিচালিত কম্পাউন্ডগুলোতে বলপূর্বক শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হতো এবং তারা ‘পিগ বাচরিং’ নামক ক্রিপ্টো প্রতারণার সাথে জড়িত ছিলেন। এই চক্রটি বিশ্বব্যাপী বিপুল সংখ্যক মানুষের সাথে প্রতারণা করে কোটি কোটি ডলার আত্মসাৎ করেছে। মার্কিন আইনে তার বিরুদ্ধে আনা ওয়্যার ফ্রড ও মানি লন্ডারিং ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…