যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হিজবুল্লাহ সদস্য হত্যা ইসরায়েলের

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ১১:১৪ এএম
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হিজবুল্লাহ সদস্য হত্যা ইসরায়েলের

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলীয় খিরবেত সেলমে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনীর দাবি, মঙ্গলবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে হিজবুল্লাহর দুই সদস্যকে গুপ্তহত্যা বা ‘টার্গেট কিলিং’ করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, নিহত দুইজনের মধ্যে একজন প্রধান প্রকৌশলী ছিলেন, যিনি সংগঠনটির ধ্বংস হওয়া সামরিক অবকাঠামো পুনর্গঠনের কাজ পরিচালনা করছিলেন। তাদের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তির পরও বৈরুত ও তেল আবিবের মধ্যকার সমঝোতা অমান্য করে সামরিক কাঠামো মেরামতের কাজ চালাচ্ছিল হিজবুল্লাহ।

তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। চুক্তি স্বাক্ষরের পর থেকেই লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে শতাধিকবার হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। বিমান হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং স্থল অভিযানের মাধ্যমে তারা গোটা অঞ্চলজুড়ে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে এবং এখনও দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা তাদের নিয়ন্ত্রণেই রয়ে গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...