ট্রাম্পের হুমকির প্রতিবাদে কলম্বিয়া, সাক্ষাতের ঘোষণা দুই রাষ্ট্রপতির

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ১০:৪৯ এএম
ট্রাম্পের হুমকির প্রতিবাদে কলম্বিয়া, সাক্ষাতের ঘোষণা দুই রাষ্ট্রপতির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির প্রতিবাদে গত বুধবার রাজপথে নেমেছে কলম্বিয়ার লাখো মানুষ। দেশটির সার্বভৌমত্ব রক্ষার দাবিতে রাজধানী বোগোতা ও অন্যান্য শহরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এই উত্তেজনার মধ্যেই ট্রাম্প জানিয়েছেন, তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে টেলিফনে কথা বলেছেন এবং শিগগিরই হোয়াইট হাউজে তাদের মধ্যে বৈঠক হবে।

বোগোতার প্লাজা দে বলিভারে জাতীয় পতাকা উড়িয়ে হাজার হাজার মানুষ সমাবেশ করে। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন। এ অবস্থায় ট্রাম্প ট্রুথ সোশালে জানান, পেত্রো মাদক ও দ্বন্দ্ব নিয়ে তাকে ফোন করেছেন এবং তিনি ওই কথোপকথনের প্রশংসা করেছেন। ওয়াশিংটনে বৈঠকের ব্যবস্থা করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

বিক্ষোভের জেরে বোগোতায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এখন সবার নজর হোয়াইট হাউজে অনুষ্ঠিতব্য এই বৈঠকের দিকে, যেখানে দুই নেতা বর্তমান সংকট নিরসনের পথ খুঁজবেন কি না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...