কলম্বিয়ায় বিক্ষোভের মাঝেই হোয়াইট হাউসে ট্রাম্প-পেত্রো বৈঠক
মার্কিন সামরিক হামলার হুমকির প্রতিবাদে কলম্বিয়ায় যখন লাখো মানুষ রাস্তায় নেমেছে, ঠিক তখনই দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে ফোনালাপের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে শিগগিরই ওয়াশিংটন ডিসিতে এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বুধবার (৭ জানুয়ারি) জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় প্রেসিডেন্ট পেত্রোর ডাকে দেশটির রাজধানী বোগোতাসহ বিভিন্ন শহরে বিশাল জনসমাবেশ ঘটে। কেন্দ্রীয় প্লাজা দে বলিভারে হাজার হাজার মানুষ জাতীয় পতাকা হাতে মার্কিন বিরোধী স্লোগান দেন এবং যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তির জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করেন। এমন পরিস্থিতিতে বোগোতায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে।

ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, পেত্রো তাকে ফোন করে মাদক বাণিজ্য এবং দ্বিপক্ষীয় বিরোধ নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প কথোপকথনটিকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন এবং হোয়াইট হাউসে সাক্ষাৎ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এই বৈঠকের আয়োজন দেখভাল করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
কলম্বিয়ায় বিক্ষোভের মাঝেই হোয়াইট হাউসে ট্রাম্প-পেত্রো বৈঠক
মার্কিন সামরিক হামলার হুমকির প্রতিবাদে কলম্বিয়ায় যখন লাখো মানুষ রাস্তায় নেমেছে, ঠিক তখনই দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে ফোনালাপের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে শিগগিরই ওয়াশিংটন ডিসিতে এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বুধবার (৭ জানুয়ারি) জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় প্রেসিডেন্ট পেত্রোর ডাকে দেশটির রাজধানী বোগোতাসহ বিভিন্ন শহরে বিশাল জনসমাবেশ ঘটে। কেন্দ্রীয় প্লাজা দে বলিভারে হাজার হাজার মানুষ জাতীয় পতাকা হাতে মার্কিন বিরোধী স্লোগান দেন এবং যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তির জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করেন। এমন পরিস্থিতিতে বোগোতায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে।

ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, পেত্রো তাকে ফোন করে মাদক বাণিজ্য এবং দ্বিপক্ষীয় বিরোধ নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প কথোপকথনটিকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন এবং হোয়াইট হাউসে সাক্ষাৎ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এই বৈঠকের আয়োজন দেখভাল করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…