মিনেসোটায় আইসিই এর গুলিতে নারী নিহত, চরম উত্তেজনা
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসন ও শুল্ক বিভাগের (আইসিই) কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী এক নারী প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় গত বুধবার, ৭ জানুয়ারি এই ঘটনা ঘটে। ওই নারীর নাম রেনি নিকোল গুড এবং তিনি মার্কিন নাগরিক বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছিলেন কর্মকর্তারা কারণ ওই নারী গাড়ি দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালানোর চেষ্টা করছিলেন। তবে এই যুক্তি প্রত্যাখ্যান করে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ দায় সরাসরি ট্রাম্প প্রশাসনের ওপর চাপিয়েছেন। এদিকে, আইসিইয়ের কঠোর সমালোচনা করায় মিনিয়াপোলিসের মেয়রকে ‘দুষ্টু ব্যক্তি’ বলে কটাক্ষ করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি নিহতাকে ‘পেশাদার উসকানিদাতা’ বলে অভিহিত করেছেন।

এই ঘটনার জেরে শহরজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ভারী অস্ত্রধারী ফেডারেল বাহিনীকে গ্যাস মাস্ক পরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে দেখা গেছে। স্থানীয়রা ফুল ও মোমবাতি দিয়ে স্মরণসভার আয়োজন করে আইসিই এজেন্টদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন। বর্তমানে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইনি প্রক্রিয়া লঙ্ঘন হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মিনেসোটায় আইসিই এর গুলিতে নারী নিহত, চরম উত্তেজনা
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসন ও শুল্ক বিভাগের (আইসিই) কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী এক নারী প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় গত বুধবার, ৭ জানুয়ারি এই ঘটনা ঘটে। ওই নারীর নাম রেনি নিকোল গুড এবং তিনি মার্কিন নাগরিক বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছিলেন কর্মকর্তারা কারণ ওই নারী গাড়ি দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালানোর চেষ্টা করছিলেন। তবে এই যুক্তি প্রত্যাখ্যান করে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ দায় সরাসরি ট্রাম্প প্রশাসনের ওপর চাপিয়েছেন। এদিকে, আইসিইয়ের কঠোর সমালোচনা করায় মিনিয়াপোলিসের মেয়রকে ‘দুষ্টু ব্যক্তি’ বলে কটাক্ষ করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি নিহতাকে ‘পেশাদার উসকানিদাতা’ বলে অভিহিত করেছেন।

এই ঘটনার জেরে শহরজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ভারী অস্ত্রধারী ফেডারেল বাহিনীকে গ্যাস মাস্ক পরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে দেখা গেছে। স্থানীয়রা ফুল ও মোমবাতি দিয়ে স্মরণসভার আয়োজন করে আইসিই এজেন্টদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন। বর্তমানে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইনি প্রক্রিয়া লঙ্ঘন হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…