জাতিসংঘের জলবায়ু ও জনসংখ্যা সংস্থাসহ ৬৬ প্রতিষ্ঠান ছাড়ছে যুক্তরাষ্ট্র

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ৯:৩৪ এএম
জাতিসংঘের জলবায়ু ও জনসংখ্যা সংস্থাসহ ৬৬ প্রতিষ্ঠান ছাড়ছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘসহ বিশ্বের প্রায় ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। গত ৭ জানুয়ারি জারি করা এক নির্বাহী আদেশের মাধ্যমে এই সংগঠনগুলোতে ওয়াশিংটনের সমর্থন ও অর্থায়ন স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনার মূল কাঠামো ইউএনএফসিসিসি অন্যতম।

ট্রাম্প প্রশাসনের মতে, এই সংস্থাগুলো অপ্রয়োজনীয়, দুর্নীতিগ্রস্ত অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের পরিপন্থী কাজ করছে। জলবায়ু, শ্রম আইন ও বিদেশি সম্পর্ক নিয়ে কাজ করা এসব প্রতিষ্ঠানকে রিপাবলিকানরা ‘অগ্রাধিকারবিহীন’ বলে অভিহিত করেছে। এর আগে ডব্লিউএইচও, ইউনেসকো এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদের মতো গুরুত্বপূর্ণ সংস্থা থেকেও বেরিয়ে এসেছে যুক্তরাষ্ট্র।

বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটির এই সিদ্ধান্ত বৈশ্বিক জলবায়ু উদ্যোগকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। প্যারিস জলবায়ু চুক্তির ভিত্তি ইউএনএফসিসিসি থেকে সরে আসার ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় ধরনের ফাঁকা সৃষ্টি হবে। এছাড়া কার্বন ফ্রি এনার্জি কমপ্যাক্ট ও ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল টিম্বার অর্গানাইজেশনসহ আরও কিছু সংস্থা থেকে নাম প্রত্যাহারের বিষয়ে পর্যালোচনা চালিয়ে যাচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...