যুক্তরাষ্ট্রকে একা করলেন ট্রাম্প, ৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে প্রত্যাহার

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ৯:২৭ এএম
যুক্তরাষ্ট্রকে একা করলেন ট্রাম্প, ৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে প্রত্যাহার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘসহ প্রায় ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের সমর্থন প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে। গত ৭ জানুয়ারি এক নির্বাহী আদেশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়, যার মধ্যে জাতিসংঘের জনসংখ্যা তহবিল এবং জলবায়ু কনভেনশনের মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মও অন্তর্ভুক্ত রয়েছে।

ওয়াশিংটনের দাবি, এই সংস্থাগুলোর অধিকাংশই অপ্রয়োজনীয় এবং যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের পরিপন্থী কাজ করছে। ট্রাম্প ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনেস্কো এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদের মতো সংস্থা থেকে বেরিয়ে এসেছেন। এছাড়া আন্তর্জাতিক তুলা উপদেষ্টা কমিটি ও ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটির মতো আরও কয়েকটি প্রতিষ্ঠান থেকেও সরে আসার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

জলবায়ু চুক্তির মূল কাঠামো ইউএনএফসিসিসি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ায় বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি হয়েছে। বিজ্ঞানীদের মতে, পৃথিবীর অন্যতম বড় কার্বন নিঃসরণকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বৈশ্বিক জলবায়ু উদ্যোগকে মারাত্মকভাবে ব্যাহত করবে এবং জাতিসংঘের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতেও নেতিবাচক প্রভাব পড়বে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...