৬৬টি সংস্থা থেকে সমর্থন প্রত্যাহার, জাতিসংঘকে বড় ধাক্কা ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ৯:২০ এএম
৬৬টি সংস্থা থেকে সমর্থন প্রত্যাহার, জাতিসংঘকে বড় ধাক্কা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রায় ৬৬টি আন্তর্জাতিক সংস্থা ও কমিশন থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করতে শুরু করেছে। গত বুধবার (৭ জানুয়ারি) জারি করা এই আদেশের ফলে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসিসি) মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম থেকেও ওয়াশিংটন নাম সরিয়ে নিচ্ছে।

হোয়াইট হাউসের মতে, এই সংস্থাগুলোর অনেকগুলোই যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি হুমকি অথবা এগুলো পরিচালনায় গুরুতর অনিয়ম রয়েছে। জলবায়ু পরিবর্তন, শ্রম আইন এবং বৈদেশিক সম্পর্ক নিয়ে কাজ করা এসব প্রতিষ্ঠানকে রিপাবলিকান মতাদর্শীরা অগ্রাধিকারহীন বলে অভিহিত করেছেন। এর আগে ট্রাম্প প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনেস্কো এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদের মতো সংস্থাগুলো থেকেও বেরিয়ে এসেছে।

প্যারিস জলবায়ু চুক্তির ভিত্তি হিসেবে পরিচিত ইউএনএফসিসিসি থেকে সরে আসার ফলে বৈশ্বিক জলবায়ু উদ্যোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। অন্যদিকে, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় নিয়োজিত ইউএনএফপিএ থেকে অর্থায়ন প্রত্যাহার করা হচ্ছে, যা রিপাবলিকানদের দীর্ঘদিনের দাবি। এছাড়া কার্বন ফ্রি এনার্জি কমপ্যাক্ট এবং ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান থেকে বের হওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...