বিশ্বজুড়ে সংঘাত: ইরানে বিক্ষোভ, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ৮:২২ এএম
বিশ্বজুড়ে সংঘাত: ইরানে বিক্ষোভ, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প

চলতি বছরের শুরুতেই আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক পদক্ষেপসহ বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছেন, যা ন্যাটো জোটের ভবিষ্যতের জন্য হুমকি বলে মনে করছে ডেনমার্ক। অন্যদিকে, ইরানে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ায় দেশটিতে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত ফিরে আসার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

ইরানের সেনাবাহিনী প্রধান জেনারেল আমির হাতামি বিদেশি শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন দিচ্ছে তার প্রেক্ষাপটে তিনি জানিয়েছেন, কোনো বাহ্যিক হুমকি ইরান মেনে নেবে না এবং প্রয়োজনে এর যথাযথ জবাব দেওয়া হবে। এর মধ্যেই উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার তেল বহনকারী রাশিয়ার একটি পতাকাবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র।

প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে পশ্চিম ইউরোপ। বুধবার (৭ জানুয়ারি) আটলান্টিক উপকূলে আঘাত হেনেছে বছরের প্রথম ঝড় ‘গোরেত্তি’। তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এদিকে, পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড় এসেছে, যেখানে পিটিআই প্রধান ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার স্ত্রী বুশরা বিবির সাথে সাক্ষাৎ করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...