বিজ্ঞাপন

ইরান সতর্কতা, ট্রাম্পের হুঁশিয়ারি ও ইউরোপে তুষারঝড়ের তাণ্ডব

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ৭:০২ এএম
ইরান সতর্কতা, ট্রাম্পের হুঁশিয়ারি ও ইউরোপে তুষারঝড়ের তাণ্ডব

বিশ্বব্যাপী বিরাজমান উত্তেজনার মধ্যে অস্ট্রেলিয়া সরকার ইরানে অবস্থানরত তাদের নাগরিকদের দ্রুত দেশত্যাগের নির্দেশ দিয়েছে। ইরানে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ার কারণে এই সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার তেল পরিবহনে জড়িত একটি রুশ পতাকাবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়ে ইরানের সেনাবাহিনী প্রধান জেনারেল আমির হাতামি স্পষ্ট জানিয়েছেন যে, বাইরের কোনো শক্তির হুমকি তারা মেনে নেবে না এবং প্রয়োজনে এর কঠোর জবাব দেওয়া হবে। পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক পদক্ষেপসহ নানা বিকল্প নিয়ে আলোচনা করছেন। এ নিয়ে ডেনমার্ক সতর্ক করে বলেছে, এমন পদক্ষেপ ন্যাটো জোটকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে।

বিজ্ঞাপন

পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ খবর হলো, তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেছেন। অন্যদিকে, পশ্চিম ইউরোপ তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কবলে পড়েছে। বুধবার ‘গোরেত্তি’ ঝড়ে আটলান্টিক উপকূলে আঘাত হানায় বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল, ট্রেন চলাচলে বিঘ্ন ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...