গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের সামরিক পরিকল্পনা, ইরানে বিক্ষোভের আগুন

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ৪:১৫ এএম
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের সামরিক পরিকল্পনা, ইরানে বিক্ষোভের আগুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক পদক্ষেপসহ নানা বিকল্প নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এমন পদক্ষেপ ন্যাটো জোটকে ধ্বংসের পথে নিতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে ডেনমার্ক। অপরদিকে, ইরানে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ায় দেশটিতে অবস্থানরত নিজ নাগরিকদের যত দ্রুত সম্ভব সরে যেতে নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

ইরানের সেনাবাহিনী প্রধান জেনারেল আমির হাতামি কড়া ভাষায় জানিয়েছেন, সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো বাইরের শক্তির হুমকি তারা মেনে নেবে না এবং এর বিরুদ্ধে জবাব দেবে। পাকিস্তানের রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করার মাধ্যমে।

আন্তর্জাতিক রাজনীতির পাশাপাশি প্রকৃতিও বিপর্যস্ত করেছে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশকে। তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ায় বুধবার ‘গোরেত্তি’ ঝড়ের আঘাতে ফ্লাইট বাতিল ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী একটি রুশ জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, যা সামুদ্রিক বাণিজ্যে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...