বিশ্বজুড়ে উত্তেজনা, ট্রাম্পের হুমকি ও ইউরোপে ঝড়ের তাণ্ডব

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ৩:১৪ এএম
বিশ্বজুড়ে উত্তেজনা, ট্রাম্পের হুমকি ও ইউরোপে ঝড়ের তাণ্ডব

আন্তর্জাতিক অঙ্গনে বিরাজমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই পশ্চিম ইউরোপে আঘাত হেনেছে বছরের প্রথম প্রবল ঝড়। একদিকে যেমন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে, অন্যদিকে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপের হুমকিতে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইউরোপীয় মহাদেশ। এশিয়া ও আমেরিকা অঞ্চলেও ঘটছে নানা গুরুত্বপূর্ণ ঘটনা।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সেখানকার সহিংস বিক্ষোভের কারণে অস্ট্রেলিয়া সরকার তাদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ করতে বলেছে। এমন পরিস্থিতিতে ইরানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি সতর্ত বার্তা দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাইরের যেকোনো শক্তির হুমকি তারা মেনে নেবে না এবং প্রয়োজনে তার জবাব দেওয়া হবে। এছাড়াও উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার তেল বহনকারী একটি রুশ জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, যা সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক বিকল্পসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। এই বিষয়টি নিয়ে ডেনমার্ক সতর্ক করে দিয়ে বলেছে, এর ফলে ন্যাটো জোটের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে। অন্যদিকে পাকিস্তানের রাজনীতিতে আলোচিত হয়েছে তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাম্প্রতিক কারাগারে স্ত্রী বুশরা বিবির সাথে সাক্ষাতের ঘটনাটি।

প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে ইউরোপ। ‘গোরেত্তি’ নামের ঘূর্ণিঝড়টি বুধবার আটলান্টিক উপকূলে আঘাত হানার পর তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে এবং ট্রেন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, যা স্বাভাবিক জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...