ইরানে অস্থিরতা ও গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় বিপাকে ন্যাটো
গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক পদক্ষেপসহ নানা বিকল্প খতিয়ে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য জানানো হলেও ডেনমার্ক সতর্ক করে দিয়ে বলেছে, এমন পদক্ষেপ ন্যাটো জোটের ভিত্তি নড়বড়ে করে দিতে পারে। এদিকে, ইরানে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ায় দেশটি থেকে নিজেদের নাগরিকদের দ্রুত সরে যেতে নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে ইরানে সরকারবিরোধী আন্দোলন হচ্ছে—এমন অভিযোগ তুলে ইরানের সেনাপ্রধান জেনারেল আমির হাতামি বলেছেন, কোনো বাহ্যিক হুমকি তারা মেনে নেবে না এবং প্রয়োজনে এর জবাব দেওয়া হবে। এছাড়া, উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার তেল বহনকারী একটি রুশ পতাকাবাহী জাহাজ আটক করেছে আমেরিকা। পাকিস্তানের রাজনীতিতেও নতুন আলোচনা, পিটিআই প্রধান ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আবহাওয়ার কঠোর পরীক্ষার মুখে পড়েছে পশ্চিম ইউরোপ। চলতি বছরের প্রথম ঝড় ‘গোরেত্তি’ বুধবার আটলান্টিক উপকূলে আঘাত হানার পর তুষারপাত ও বরফাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে বিভিন্ন দেশে বিমান চলাচল বন্ধ, ট্রেন সিডিউল বিপর্যস্ত এবং সড়ক পথে যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে অস্থিরতা ও গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় বিপাকে ন্যাটো
গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক পদক্ষেপসহ নানা বিকল্প খতিয়ে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য জানানো হলেও ডেনমার্ক সতর্ক করে দিয়ে বলেছে, এমন পদক্ষেপ ন্যাটো জোটের ভিত্তি নড়বড়ে করে দিতে পারে। এদিকে, ইরানে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ায় দেশটি থেকে নিজেদের নাগরিকদের দ্রুত সরে যেতে নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে ইরানে সরকারবিরোধী আন্দোলন হচ্ছে—এমন অভিযোগ তুলে ইরানের সেনাপ্রধান জেনারেল আমির হাতামি বলেছেন, কোনো বাহ্যিক হুমকি তারা মেনে নেবে না এবং প্রয়োজনে এর জবাব দেওয়া হবে। এছাড়া, উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার তেল বহনকারী একটি রুশ পতাকাবাহী জাহাজ আটক করেছে আমেরিকা। পাকিস্তানের রাজনীতিতেও নতুন আলোচনা, পিটিআই প্রধান ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আবহাওয়ার কঠোর পরীক্ষার মুখে পড়েছে পশ্চিম ইউরোপ। চলতি বছরের প্রথম ঝড় ‘গোরেত্তি’ বুধবার আটলান্টিক উপকূলে আঘাত হানার পর তুষারপাত ও বরফাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে বিভিন্ন দেশে বিমান চলাচল বন্ধ, ট্রেন সিডিউল বিপর্যস্ত এবং সড়ক পথে যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…