বিজ্ঞাপন

ট্রাম্পের সামরিক পরিকল্পনা, ইরান সংঘাত ও ইউরোপের তুষারঝড়

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ২:২৮ এএম
ট্রাম্পের সামরিক পরিকল্পনা, ইরান সংঘাত ও ইউরোপের তুষারঝড়

বিশ্ব রাজনীতি ও প্রকৃতিতে একই সময়ে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্ববাসী। গত বুধবার (৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে সামরিক পদক্ষেপের ইঙ্গিত আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়েছে, যা ন্যাটো জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।

মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। ইরানের ভেতরে চলমান সহিংস বিক্ষোভের জেরে অস্ট্রেলিয়া সরকার তাদের নাগরিকদের দেশটি ত্যাগের জন্য জরুরি নির্দেশ দিয়েছে। বাইরের শক্তির হুমকির মোকাবিলায় ইরানের সেনাবাহিনী প্রধান জেনারেল আমির হাতামি দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন। এদিকে, উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার তেল পরিবহনকারী একটি রুশ জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুহূর্ত অতিবাহিত হয়েছে, যেখানে পিটিআই প্রধান ইমরান খান কারাগারে তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করেছেন। অন্যদিকে, তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে পশ্চিম ইউরোপে বিপর্যয় নেমে এসেছে। আটলান্টিক উপকূলে আঘাত হানা ‘গোরেত্তি’ ঝড়ের প্রভাবে ফ্লাইট ও ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...