মোসাদের গুপ্তচরবৃত্তি: ইরানে আলী আরদেস্তানির ফাঁসি
ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের অভিযোগে ইরানি নাগরিক আলী আরদেস্তানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দেশটির বিচার বিভাগীয় বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। আদালতের অভিযোগে বলা হয়, আরদেস্তানি ইরানের স্পর্শকাতর স্থাপনার ছবি ও ভিডিও মোসাদের কাছে বিক্রি করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মোটা অঙ্কের অর্থ আয় করেছিলেন।
গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর থেকেই তেহরান গুপ্তচরদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। ওই সংঘাতে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রের ব্যাপক ক্ষয়ক্ষতির পর থেকে এখন পর্যন্ত গুপ্তচরবৃত্তির দায়ে অন্তত ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। উল্লেখ্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া গণবিক্ষোভের মধ্যে এটিই প্রথম কোনো গুপ্তচরের ফাঁসি।

মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’-এর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এই সাজার ন্যায়বিচার নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তার দাবি, জোরপূর্বক স্বীকারোক্তির ওপর ভিত্তি করে এই ফাঁসি দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, চলমান বিক্ষোভ দমনে জনগণের মনে ভীতি সৃষ্টি করতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে, মোসাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানি নাগরিকদের বিক্ষোভ অব্যাহত রাখতে আহ্বান জানিয়েছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মোসাদের গুপ্তচরবৃত্তি: ইরানে আলী আরদেস্তানির ফাঁসি
ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের অভিযোগে ইরানি নাগরিক আলী আরদেস্তানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দেশটির বিচার বিভাগীয় বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। আদালতের অভিযোগে বলা হয়, আরদেস্তানি ইরানের স্পর্শকাতর স্থাপনার ছবি ও ভিডিও মোসাদের কাছে বিক্রি করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মোটা অঙ্কের অর্থ আয় করেছিলেন।
গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর থেকেই তেহরান গুপ্তচরদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। ওই সংঘাতে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রের ব্যাপক ক্ষয়ক্ষতির পর থেকে এখন পর্যন্ত গুপ্তচরবৃত্তির দায়ে অন্তত ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। উল্লেখ্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া গণবিক্ষোভের মধ্যে এটিই প্রথম কোনো গুপ্তচরের ফাঁসি।

মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’-এর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এই সাজার ন্যায়বিচার নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তার দাবি, জোরপূর্বক স্বীকারোক্তির ওপর ভিত্তি করে এই ফাঁসি দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, চলমান বিক্ষোভ দমনে জনগণের মনে ভীতি সৃষ্টি করতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে, মোসাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানি নাগরিকদের বিক্ষোভ অব্যাহত রাখতে আহ্বান জানিয়েছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…