বিজ্ঞাপন

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, গ্রিনল্যান্ড ও ইউরোপে তুষারঝড়

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ১:৫৮ এএম
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, গ্রিনল্যান্ড ও ইউরোপে তুষারঝড়

বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক বিকল্প খতিয়ে দেখছেন, যা ডেনমার্ক ও ন্যাটো জোটের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। অপরদিকে ইরানে সহিংস বিক্ষোভের কারণে অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের দেশটি ছেড়ে চলে যেতে বলেছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইরানের সেনাবাহিনী প্রধান জেনারেল আমির হাতামি স্পষ্ট জানিয়েছেন, দেশের বিরুদ্ধে বাইরের শক্তির কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থন থাকা সত্ত্বেও তারা যথাযথ জবাব দিতে প্রস্তুত। এদিকে আন্তর্জাতিক সামুদ্রিক মহাসাগরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উত্তর আটলান্টিকে ভেনেজুয়েলার তেল বহন করা একটি রাশিয়ান পতাকাবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া, পাকিস্তানের রাজনীতিতে আলোচিত হয়েছে পিটিআই প্রধান ইমরান খানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাতের ঘটনাটি।

বিজ্ঞাপন

প্রাকৃতিক দুর্যোগের মুখে পশ্চিম ইউরোপ। বুধবার (৭ জানুয়ারি) আটলান্টিক উপকূলে আঘাত হানা বছরের প্রথম তুষারঝড় ‘গোরেত্তি’ তাণ্ডব চালিয়েছে। বরফাচ্ছন্ন আবহাওয়া ও ভারী তুষারপাতের কারণে বিমান চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি ট্রেন ও সড়ক যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...