ট্রাম্পের গ্রিনল্যান্ড হুমকি, ইরানে অস্থিরতা ও ইমরানের কারাগারে সাক্ষাৎ
বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের পরিকল্পনা ঘিরে। হোয়াইট হাউজের পক্ষ থেকে সামরিক বিকল্প নিয়ে আলোচনার খবরে ডেনমার্ক সতর্ক করে দিয়েছে যে, এটি ন্যাটো জোটের অস্তিত্বই ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে, ইরানে সহিংস বিক্ষোভের কারণে দেশটি থেকে নিজেদের নাগরিকদের দ্রুত সরে যেতে নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া।
ইরানের সেনাবাহিনী প্রধান জেনারেল আমির হাতামি বলেছেন, বাইরের শক্তির কোনো হুমকি তারা মেনে নেবে না এবং প্রয়োজনে তার কঠোর জবাব দেওয়া হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিক্ষোভে সমর্থনের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। এছাড়া পাকিস্তানের আদালতের নির্দেশে পিটিআই প্রধান ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমুদ্রপথেও উত্তেজনা বেড়েছে, যেখানে যুক্তরাষ্ট্র উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার তেল বহনকারী একটি রুশ পতাকাবাহী জাহাজ আটক করেছে।

আবহাওয়ার কঠোর পরীক্ষায় পড়েছে পশ্চিম ইউরোপ। বুধবার আটলান্টিক উপকূলে আঘাত হানা বছরের প্রথম ঝড় ‘গোরেত্তি’র প্রভাবে তুষারপাত ও বরফাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। এর ফলে বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল হয়েছে, ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে এবং সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ট্রাম্পের গ্রিনল্যান্ড হুমকি, ইরানে অস্থিরতা ও ইমরানের কারাগারে সাক্ষাৎ
বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের পরিকল্পনা ঘিরে। হোয়াইট হাউজের পক্ষ থেকে সামরিক বিকল্প নিয়ে আলোচনার খবরে ডেনমার্ক সতর্ক করে দিয়েছে যে, এটি ন্যাটো জোটের অস্তিত্বই ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে, ইরানে সহিংস বিক্ষোভের কারণে দেশটি থেকে নিজেদের নাগরিকদের দ্রুত সরে যেতে নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া।
ইরানের সেনাবাহিনী প্রধান জেনারেল আমির হাতামি বলেছেন, বাইরের শক্তির কোনো হুমকি তারা মেনে নেবে না এবং প্রয়োজনে তার কঠোর জবাব দেওয়া হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিক্ষোভে সমর্থনের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। এছাড়া পাকিস্তানের আদালতের নির্দেশে পিটিআই প্রধান ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমুদ্রপথেও উত্তেজনা বেড়েছে, যেখানে যুক্তরাষ্ট্র উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার তেল বহনকারী একটি রুশ পতাকাবাহী জাহাজ আটক করেছে।

আবহাওয়ার কঠোর পরীক্ষায় পড়েছে পশ্চিম ইউরোপ। বুধবার আটলান্টিক উপকূলে আঘাত হানা বছরের প্রথম ঝড় ‘গোরেত্তি’র প্রভাবে তুষারপাত ও বরফাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। এর ফলে বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল হয়েছে, ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে এবং সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…