বিজ্ঞাপন

ইরানে সহিংসতা, জাহাজ আটক ও গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনা

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ১২:৫৪ এএম
ইরানে সহিংসতা, জাহাজ আটক ও গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনা

বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ায় অস্ট্রেলিয়া সরকার তাদের নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে। একই সময়ে উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার তেল বহনকারী একটি রুশ পতাকাবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র।

ইরানের সেনাবাহিনী প্রধান জেনারেল আমির হাতামি সতর্ক করে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো বাইরের শক্তির হুমকি ইরান মোটেও মেনে নেবে না এবং প্রয়োজনে এর কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক পদক্ষেপ সহ নানা বিকল্প নিয়ে আলোচনা করছেন। ট্রাম্পের এমন পরিকল্পনা ন্যাটো জোটকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ডেনমার্ক।

বিজ্ঞাপন

পাকিস্তানের আলোচিত রাজনীতিবিদ ও পিটিআই প্রধান ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আবহাওয়ার মিলে, পশ্চিম ইউরোপে ‘গোরেত্তি’ ঝড় আঘাত হানায় বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল ও ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...