বিশ্বজুড়ে উত্তেজনা: ট্রাম্পের গ্রিনল্যান্ড দাবি ও ইরানে সতর্কতা

প্রাইম বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৬ ১২:০৭ এএম
বিশ্বজুড়ে উত্তেজনা: ট্রাম্পের গ্রিনল্যান্ড দাবি ও ইরানে সতর্কতা

আন্তর্জাতিক অঙ্গনে নানা ঘটনায় উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক বিকল্প নিয়ে আলোচনা করছেন, যা ন্যাটো জোটের ভবিষ্যৎ নিয়ে গুরুতর সংশয় তৈরি করেছে। অপরদিকে, ইরানে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ায় দেশটিতে অবস্থানরত নাগরিকদের দ্রুত সেখান ত্যাগ করতে নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে ইরানের সেনাবাহিনী প্রধান জেনারেল আমির হাতামি স্পষ্ট জানিয়েছেন, বহির্বিশ্বের কোনো হুমকি তারা মেনে নেবে না এবং এর কঠোর জবাব দেওয়া হবে। এর মাঝেই উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার তেল পরিবহনকারী একটি রাশিয়ান পতাকাবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দি পিটিআই প্রধান ইমরান খান তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে পশ্চিম ইউরোপ। তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার পাশাপাশি ‘গোরেত্তি’ ঝড়ের আঘাতে ফ্লাইট ও ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে, ডেনমার্ক সতর্ক করে বলেছে, গ্রিনল্যান্ড ইস্যুতে সামরিক পদক্ষেপ ন্যাটো জোটকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...