ইরান ইস্যুতে যুদ্ধের আশঙ্কা, ট্রাম্পের গ্রিনল্যান্ড দাবি ও ইউরোপে বিপর্যয়

প্রাইম বার্তা অনলাইন
০৭ জানুয়ারি ২০২৬ ১১:৩৫ পিএম
ইরান ইস্যুতে যুদ্ধের আশঙ্কা, ট্রাম্পের গ্রিনল্যান্ড দাবি ও ইউরোপে বিপর্যয়

বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের পরিকল্পনা এবং ইরানের সামরিক হুঁশিয়ারিকে কেন্দ্র করে। ইরানে চলমান সহিংস বিক্ষোভের কারণে দেশটিতে অবস্থানরত নাগরিকদের দ্রুত ফিরে আসতে নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। অপরদিকে, পশ্চিম ইউরোপজুড়ে তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক পদক্ষেপসহ বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছেন। এ নিয়ে ডেনমার্ক সতর্ক করে দিয়েছে যে, এমন পদক্ষেপ ন্যাটো জোটের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ হতে পারে। ইরান প্রসঙ্গে দেশটির সেনাবাহিনী প্রধান জেনারেল আমির হাতামি বাইরের শক্তির হুমকির মোকাবিলায় কঠোর জবাব দেওয়ার কথা জানিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী একটি রুশ পতাকাবাহী জাহাজ আটক করেছে।

পাকিস্তানের রাজনীতিতেও নাটকীয়তা অব্যাহত, পিটিআই প্রধান ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আবহাওয়ার ক্ষেত্রে, বছরের প্রথম ঝড় ‘গোরেত্তি’র আঘাতে বুধবার আটলান্টিক উপকূলীয় অঞ্চলে ফ্লাইট বাতিল ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। তুষারঝড়ের কারণে বিভিন্ন সড়ক বন্ধ হয়ে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...